বর্ষায় ঘরে ঢুকলেই ভ্যাপসা, বদখত গন্ধ ছড়াচ্ছে? আসবাবপত্র থেকেও বিশ্রী গন্ধ বের হচ্ছে? বর্ষাকালে এই সময় হতেই পারে। অতিরিক্ত আর্দ্রতার জন্য ফার্নিচারে যেমন ছাতা পড়তে পারে, তেমনই দুর্গন্ধ ছড়াতে পারে। তাই জেনে নিন, এই সময় এই সমস্যা থেকে রেহাই পেতে কী করণীয়। ছবি- সংগৃহীত
2
7
যদি কোনও ফার্নিচার থেকে বিশ্রী ভ্যাপসা গন্ধ বের হয়ে থাকে বা ছাতা পড়ে গিয়ে থাকে, তাহলে সেটিকে সবার আগে ঘর থেকে বের করে কোনও একটা খোলামেলা জায়গায় রাখুন যেখানে পর্যাপ্ত রোদ এবং হাওয়া পাবে। সম্ভব না হলে দরজা, জানালা খোলা রাখুন। সেটাকে শুকনো হতে দিন।ছবি- সংগৃহীত
3
7
ফার্নিচারে ছাতা পড়ে থাকলে কোনও নরম সুতির কাপড় দিয়ে সেটা পরিষ্কার করুন। কোনও ক্লিনার ব্যবহার করতে পারেন চাইলে। ছবি- সংগৃহীত
4
7
আলমারি বা যে আসবাবে ছাতা পড়ুক বা ভ্যাপসা গন্ধ বের হোক, সেটাকে সম্পূর্ণ খালি করে খুলে দিন। এতে আলো বাতাস লেগে সেটা শুকিয়ে যাবে। তারপরই সেটাকে পুনরায় ব্যবহার করুন। নইলে তাতে থাকা সমস্ত জিনিসেও সেই বিশ্রী গন্ধ ধরে নেবে। ছবি- সংগৃহীত
5
7
অতিরিক্ত জল দিয়ে ধুতে যাবেন না। এতে লাভের বদলে ক্ষতি হতে পারে। কাঠের আসবাব হলে সেটা পচে যেতে পারে। ছবি- সংগৃহীত
6
7
কোনও ড্যাম্প ধরা দেওয়ালের দিকে আসবাবপত্র থাকলে সেটা দ্রুত সেখান থেকে সরিয়ে নিন। সোফা জাতীয় কিছু থেকে থাকলে তার উপর প্লাস্টিক জাতীয় কিছু না রাখা বা সেটা দিয়ে ঢাকা দিয়ে না রাখাই ভাল। সুতির হালকা কাপড় ব্যবহার করা শ্রেয়। ছবি- সংগৃহীত
7
7
ভেজা কাপড় দিয়ে আসবাবপত্র পরিষ্কার করবেন না। চেষ্টা করুন সপ্তাহে দুই, একদিন আলমারির সমস্ত পাল্লা খুলে আলো, বাতাস খাওয়ানোর।ছবি- সংগৃহীত