নিজস্ব সংবাদদাতা: এসেছিল গল্পে নতুন মোড়। তবু শেষরক্ষা হল না। আর কিছুদিনের মধ্যেই শেষ হল সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'সাথী'। ১০০০ পর্ব পেরোনোর মাত্র কিছুদিন আগেই এল এই দুঃসংবাদ। জানা গিয়েছে, আর মাত্র কয়েকদিন সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। এই ধারাবাহিকটি প্রযোজনা করছেন ফ্রেন্ডস কমিউনিকেশনের ফিরদৌসুল হাসান এবং প্রবল হালদার। সান টিভির জনপ্রিয় তামিল ধারাবাহিক 'রোজা'র বাংলা রিমেক 'সাথী'।
ওম এবং বৃষ্টির গল্প দিয়ে এই ধারাবাহিক শুরু হলেও টাইম ল্যাপের পর দর্শকেরা দেখেছেন নতুন জুটি ইভান ও মেঘলাকে। তবে ইন্দ্রজিৎ বোস এবং অনুমিতা দত্তর জুটি প্রথম থেকেই দারুণ পছন্দ করেছিলেন দর্শকেরা। অনুমিতার পর ইন্দ্রজিতের বিপরীতে দেখা গিয়েছে অ্যান মেরী টম-কে। তবে মাত্র কয়েক মাসই ইন্দ্রজিৎ বোস এবং অ্যান মেরী টমের জুটিকে দর্শকেরা দেখতে পেলেন দর্শক। কারণ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে 'সাথী'র শুটিং। চলতি মাসের আগামী কয়েকদিন মাত্র সম্প্রচার হবে এই ধারাবাহিকের।
বর্তমানে ৯০০ পর্ব পেরোনো এই সময় দাঁড়িয়ে একটি ধারাবাহিকের ক্ষেত্রে সত্যিই বড় ব্যাপার। কারণ সম্প্রচারণ শুরু হওয়ার মাত্র তিন মাসের মধ্যেও বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিক, রয়েছে এই উদাহরণও । কিন্তু গল্পে নতুন মোড় আসার পর হঠাৎ করে কেন এভাবে শেষ করে দেওয়া হচ্ছে একাধিক ধারাবাহিক - সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। ওম ও বৃষ্টির সন্তান হিসেবে ইন্দ্রজিৎ বোসকেই দর্শকেরা দেখেছেন ইভান চরিত্রে, তবে বদলে যায় নায়িকা। অনুমিতা দত্তের জায়গায় নতুন চরিত্র 'মেঘলা' রূপে দেখা গেছে অ্যান মেরী টমকে। তাদের বিয়ে নতুন সংসার সবটাই দেখতে শুরু করলেও আগের জুটির মতো দর্শকদের ভালোবাসা তেমন ভাবে পায়নি এই জুটি। সেই কারণেই কি হঠাৎ করে বন্ধ করে দেওয়া হল এই ধারাবাহিক?
প্রসঙ্গত, প্রথম থেকেই টিআরপি তালিকায় পয়লা নম্বরে থেকেছে ধারাবাহিক। তবে ধীরে ধীরে টিআরপি কমতে থাকলেও দর্শকমহলে অত্যন্ত জনপ্রিয় ছিল 'সাথী'। সেক্ষেত্রে হঠাৎ করেই বন্ধ হয়ে যাবে এই ধারাবাহিক, তা ভাবেননি কেউই। কিন্তু যত দিন যাচ্ছে, ধারাবাহিকের ভবিষ্যৎ যেন আরও অনিশ্চিত হয়ে পড়ছে। বিভিন্ন কারণে হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হচ্ছে ধারাবাহিক। যার সাম্প্রতিক উদাহরণ স্টার জলসার 'তোমাদের রানী ' ধারাবাহিক।