জুনেই শুরু হয়েছে 'যুব শক্তি ভরসা কার্ড'-এর পোর্টাল। তবে এখনও পর্যন্ত এই প্রকল্পের বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করেনি সরকার।
2
10
সূত্রের খবর, জুন থেকেই 'যুব শক্তি ভরসা কার্ড'-এর অধীনে ৩০০০ টাকা ঢুকতে শুরু করবে। তবে নতুন করে আবেদন করার নিয়মাবলি ও দিনক্ষণ কবে থেকে শুরু, তা নিয়ে সরকারের তরফে এখনও পর্যন্ত কোনও ঘোষণা করা হয়নি।
3
10
তৃণমূল আমলে শুরু হয়েছিল 'যুবসাথী' প্রকল্প। এই প্রকল্পের অধীনে ১৫০০ টাকা পেতেন কর্মহীন যুবক, যুবতীরা।
4
10
কিন্তু রাজ্যের নতুন সরকার 'যুব শক্তি' প্রকল্পের অধীনে ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। যাঁরা 'যুবসাথী' প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন, তাঁরাও পাবেন ৩০০০ টাকা।
5
10
তবে 'যুব শক্তি ভরসা কার্ড'-এর প্রকল্প চালু করার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে সরকার। সূত্রের খবর, 'যুবসাথী' প্রকল্পের ৫৫ লক্ষ উপভোক্তার তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। এই তথ্য যাচাইয়ের পরেই সরকারের তরফে 'যুব শক্তি ভরসা কার্ড' নিয়ে ঘোষণা হতে পারে।
6
10
তবে দুর্নীতি রুখতে সকলের তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে। সূত্রের খবর, 'যুবসাথী' প্রকল্পে যাঁদের নাম নথিভুক্ত রয়েছে, তাঁদের আপাতত আবেদন করতে হবে না 'যুব শক্তি ভরসা কার্ডের' জন্য।
7
10
'যুবসাথী' প্রকল্পের অধীনে যাঁরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫০০ টাকা পাচ্ছিলেন, তাঁরাই জুন মাস সেই অ্যাকাউন্টে ৩০০০ টাকা পাবেন।
8
10
সরকারি নিয়ম অনুযায়ী, 'যুব শক্তি ভরসা কার্ড'-এর সুবিধা পেতে হলে অবশ্যই কর্মহীন যুবক, যুবতীদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
9
10
দ্বিতীয়ত, বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এই বয়সসীমার মধ্যেই কর্মহীন যুবক, যুবতীরা এই প্রকল্পের ভাতা পাবেন।
10
10
আবেদনকারীকে নূন্যতম মাধ্যমিক পাশ হওয়া বাধ্যতামূলক। পাশাপাশি আবেদনকারীকে সম্পূর্ণভাবে কর্মহীন হতে হবে।