কখনও বিদেশের ছাত্রছাত্রীদের দিচ্ছেন প্রশিক্ষণ, আবার কখনও বিশ্বসেরা পত্রিকায় মহিলা শিল্পপতিদের তালিকায় সবার প্রথমে নাম৷ কটাক্ষ, পুত্রশোক পেরিয়ে পদ্মশ্রীর যাত্রা সহজ ছিল না। কীভাবে শুরু হল?
2
17
সাল ১৯৭১। দিল্লির এক ছোট্ট বারান্দা। বাবার কাছ থেকে এক তরুণী ধার নিয়েছিলেন মাত্র ৩৫ হাজার টাকা। ব্যবসা শুরু করার জন্য সামান্য টাকা আর অদম্য জেদ এই পুঁজি৷
3
17
শাহনাজ হুসেনের বয়স তখন মাত্র ২৭। বাবা ইলাহাবাদ হাই কোর্টের বিচারপতি৷ মা ছিলেন হায়দরাবাদ সেনার কমান্ডার ইন চিফের কন্যা৷
4
17
বিত্তশালী পরিবার, শিক্ষিত পরিবেশে বড় হলেও মাত্র ১৪ বছর বয়সে বিয়ে হয়ে যায় শাহনাজের৷ স্বামীও পেশায় বিচারক৷ আইনের পরিবার থেকে আয়ুর্বেদের যাত্রার নেপথ্যে ছিল স্বপ্নের খোঁজ।
5
17
বিয়ের কয়েক বছরের মধ্যেই দুই সন্তানের মা হলেন শাহনাজ৷ স্বামী সন্তান নিয়ে সুখের সংসার৷ তবু অজানা কারণে মন চঞ্চল হয়ে ওঠে৷ কী যেন নেই জীবনে!
6
17
স্বামী পেশাগত কারণে ইরানে বদলি হয়েছিলেন। সেখানেই কসমেটিক সার্জারি নিয়ে পড়াশোনা করা শুরু করলেন শাহনাজ৷
7
17
লন্ডনে গেলেন কসমেটোলজি শিখতে। হেলেনা রুবিনস্টাইন স্কুল অফ বিউটিতে ভর্তি হলেন বাবার দেওয়া ঋণের টাকায়। পরবর্তীতে প্যারিস এবং নিউ ইয়র্কের নামকরা প্রতিষ্ঠানেও পড়াশোনা করলেন।
8
17
অতিরিক্ত রাসায়নিক নির্ভর চিকিৎসায় ত্বক ও চুলের আদতে ক্ষতি হচ্ছে এই উপলব্ধি হয়েছিল শাহনাজের৷ কিছুদিন পর দেশে ফিরে এলেন৷
9
17
ভারতের প্রাচীন আয়ুর্বেদিক প্রজ্ঞাকে আধুনিক সৌন্দর্যচর্চার দুনিয়ায় ফিরিয়ে আনার কথা সেদিন কেউ ভাবেননি, ছোট্ট একফালি বারান্দায় বসে একটি নতুন ইতিহাস লিখলেন শাহনাজ হুসেন৷
10
17
একফালি বারান্দায় বিভিন্ন গাছপালার রস থেকে বানালেন ত্বক ও চুলের সৌন্দর্য এবং স্বাস্থ্যের খেয়াল রাখার বিবিধ জিনিস৷ লোকমুখে প্রচার হল তাঁর প্রোডাক্ট৷
11
17
বাড়ির নীচেই তৈরি করলেন পার্লার৷ সেখানেই নিজের প্রসাধন সামগ্রী বিক্রি করা শুরু করলে৷ সাফল্য এল কিছুদিনের মধ্যেই। কিন্তু জীবনে এল আচমকা ঝড়৷
12
17
১৯৯৯ সালে স্বামী মারা গেলেন হৃদরোগে৷ মাত্র ২৮ বছর বয়সে সঙ্গীহীন শাহনাজ সংসারের হাল ধরতে সন্তানদের বড় করতে দিনরাত ব্যবসার কাজে ডুবে গেলেন৷
13
17
ব্যবসা বড় হল। কিন্তু জীবনের ঝড় থামল না। ২০০৮ সালে শাহনাজ হারালেন তাঁর পুত্রকে৷ শাহনাজ-পুত্র সমীর আত্মহত্যা করেছিলেন৷ পেশায় ছিলেন র্যাপার৷
14
17
একাকী শাহনাজের জীবনে এই সময় আসেন রাজকুমার পুরী৷ একাকীত্ব কাটিয়ে নতুন করে জীবন শুরু করতে চান শাহনাজ৷ শ্বশুরবাড়ির সকলের বিপক্ষে গিয়ে দ্বিতীয় বার বিয়ে করেন শাহনাজ।
15
17
নয়াদল্লিতে বাড়ির নীচের ছোট্ট একটি পার্লার থেকে শুরু করে, ‘শাহনাজ হুসেন গ্রুপ’ ১০০টিরও বেশি দেশে বিস্তৃত একটি বহুকোটি টাকার সাম্রাজ্য গঠনের নেপথ্যে ছিল শাহনাজের স্বপ্ন এবং সেই স্বপ্নের জন্য নিত্যদিন নতুন কিছু করার প্রচেষ্টা৷
16
17
যাঁরা তাঁর বানানো প্রসাধনী ব্যবহার করতেন, তিনি তাঁদের প্রশ্নের উত্তর দিতেন ব্যক্তিগত ভাবে৷ নিজগুণে অসংখ্য পুরস্কার পেয়েছেন। কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটেও হেঁটেছেন শাহনাজ।
17
17
ব্যবসায়িক ক্ষেত্রে অবিশ্বাস্য সাফল্যের জন্য শাহনাজ হুসেন পেয়েছিলেন পদ্মশ্রী৷ শাহনাজ হুসেন কেবল একজন সফল শিল্পপতি নন, বহু মহিলার অনুপ্রেরণা৷ সংসারের চাপে যাঁদের কাছে স্বপ্নপূরণ করা কঠিন, শাহনাজ তাঁদের কাছে আশার আলো৷