কথাকলি বসু। প্রচণ্ড প্রকৃতিপ্রেমিক। গাছপালা অন্তপ্রাণ। সারাক্ষণ তাদের জন্য প্রাণপাত করে ফেলছেন। নিজের হাতে গোবর দিয়ে সার তৈরি করে যত্ন নিচ্ছেন। গোবরডাঙায় তিনি মামারবাড়িতে মানুষ। মামা, মাসিদের সঙ্গে সহজসরল জীবন। একটাই সমস্যা, তাঁর গোবরের সার! যার দুর্গন্ধে আশপাশের মানুষ টিকতে পারে না! এই গোবরপ্রীতির জন্য পাড়ায় তাঁর ডাকনাম ‘মিস গোবর দেবী’!
অগ্নিভ গুহ খাদ্যপ্রেমিক। দারুণ রাঁধতে পারে। শহরে তিনি তারকা শেফ। জনপ্রিয় ‘অভি’ নামে। এই অভি আর কথার মধ্যেই সংঘর্ষ। শেফের রান্নার সুগন্ধ ঢেকে যায় কথার গোবরের গন্ধে! তাঁর সাধের ‘মম’স ক্যাফে’তে কেউ আসতেই চায় না আর। গোবর বনাম খাবার- অভিনব তরজায় কথার প্রকৃতিপ্রেম না অগ্নির রন্ধনবিলাস, জিতবে কে? এই নিয়ে নতুন ধারাবাহিক আসছে স্টার জলসায়। নাম ‘কথা’। মুখ্য ভূমিকায় সাহেব ভট্টাচার্য, সুস্মিতা দে। সোমবার সাংবাদিকদের মুখোমুখি টিম ‘কথা’।
বিপরীত মেরু সব সময় পরস্পরকে আকর্ষণ করে। সেই জন্যই কি এই ধরনের চরিত্র বেছে নেওয়া?
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাহেব-সুস্মিতার দাবি, সেই জন্যই তাঁরা চিত্রনাট্য শুনে রাজি হয়েছে। কারণ, প্রথমে সংঘাত মানেই তার থেকে পরে প্রেম। যা ক্রমশ প্রকাশ্য ধারাবাহিকে। অর্থাৎ, গোবর আর খাবারের সহাবস্থান? সমঝোতা না সহাবস্থান— জানতে ধারাবাহিক দেখতে হবে, হাসতে হাসতে জবাব তাঁদের। ১৫ ডিসেম্বর থেকে রোজ সন্ধে ৭টায় দেখা যাবে ধারাবাহিকটি।
বড়পর্দা, সিরিজের পর এই ধারাবাহিক দিয়ে ছোটপর্দায় পা রাখলেন সাহেব। নায়কের যুক্তি, সহজে দর্শকদের অন্দরমহলে পৌঁছনোর সহজ রাস্তা ছোটপর্দা। অনেক দিন ধরেই তাঁর ধারাাবাহিকে অভিনয়ের ইচ্ছে। ‘কথা’য় তিনি শেফ। এই ধরনের চরিত্র আগে করেননি। তাই চিত্রনাট্য শোনার পরে ‘না’ করেননি।