বলিউডের ভেতরে তারকাদের বন্ধুত্ব আর রেষারেষি নিয়ে চর্চার শেষ নেই। এবার সেই তালিকায় জুড়ল বরুণ ধাওয়ান এবং রণবীর সিংয়ের নাম। সৌজন্যে, রণবীরের সুপারহিট ছবি ‘ধুরন্ধর'। সম্প্রতি 'হামজা'-র ছবির সাফল্য নিয়ে মন্তব্য করেছেন বরুণ। আর সেই মন্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর চর্চা।
এক সাক্ষাৎকারে বরুণ বলেন, "ধুরন্ধুর-এর সাফল্য মূলত পরিচালক আদিত্য ধরের কৃতিত্ব। তাঁর কথায় এটি 'ডিরেক্টরের জয়'। অর্থাৎ ছবির সাফল্যের পিছনে সবচেয়ে বড় ভূমিকা পরিচালকের বলেই তিনি মনে করেন।
বরুণের এই মন্তব্য সামনে আসতেই নেটারিকদের একাংশ ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের মতে, ছবির সাফল্যের রণবীরের অভিনয়েরও বড় ভূমিকা রয়েছে। তাই শুধু পরিচালককে কৃতিত্ব দেওয়া ঠিক নয়। অনেকেই সমাজমাধ্যমে লেখেন, রণবীরের জোরালো অভিনয় না থাকলে ছবিটি এত জনপ্রিয় হত না।
নেটপাড়ার কয়েকজন সদস্য ডেভিড ধাওয়ার-পুত্রকে কটাক্ষ করতেও ছাড়েননি। তাঁদের দাবি, রণবীরের জনপ্রিয়তা ও ছবির সাফল্য দেখে বরুণ আসলে 'নিরাপত্তাহীনতা'য় ভুগছেন। কেউ কেউ বলেন, বলিউডে প্রতিযোগিতা এতটাই বেশি যে অনেক সময় অভিনেতাদের মন্তব্য নিয়েও বিতর্ক তৈরি হয়।
তবে অন্য একদন আবার বরুণের পক্ষেও কথা বলেছেন। তাঁদের মতে, সিনেমা সফল হওয়ার পিছনে পরিচালকের ভূমিকা সত্যিই খুবই গুরুত্বপূর্ণ। পরিচালক পুরো গল্প, অভিনয়, ক্যামেরা, অ্যাকশন-সবকিছু সামলান। তাই বরুণ হয়তো পরিচালকের কাজের প্রশংসা করতেই এই মন্তব্য করেছেন।
এখনও পর্যন্ত এই বিতর্ক নিয়ে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি বরুণ ধাওয়ান বা রণবীর সিং। তবে সমাজমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা চলছে তুঙ্গে।
অন্যদিরে, 'ধুরন্ধর' মু্ক্তি পর থেকে দর্শকের ভালবাসা পেয়েছে। ছবির অ্যাকশন, গল্প এবং রণবীরের অভিন বিশেষ প্রশংসা কুড়িয়েছে। বক্স অফিসেও ছবিটি ঝড় তুলেছে।
এই ঘটনা যেন আবারও দেখিয়ে দিল, এখন সোশ্যাল মিডিয়ার যুগে তারকাদের ছোট ছোট মন্তব্যও খুব দ্রুত ভাইরাল হয়ে যেতে পারে। আর ভক্তদের মধ্যে মতভেদ হলে চা বড় বিতর্কের রূপ নেয়। বলিউডে তারকাদের জীবন তাই এখন শুধু সিনেমার মধ্যে সীমাবদ্ধ নয়। তাঁদের প্রতিটি কথাও হয়ে উঠছে আলোচনার বিষয়।















