বর্তমান বাজারে সোনার দাম আকাশছোঁয়া। দিন দিন তা বাড়ছে৷ এই পরিস্থিতিতে এক লপ্তে বড় অঙ্কের টাকা খরচ করে গয়না কেনা একপ্রকার মধ্যবিত্তের সাধ্যের বাইরে চলে যাচ্ছে।
2
15
বিশেষত বিয়ে, বিয়ে কিংবা উৎসবের মরশুমে সোনা কিনতে গিয়ে পকেটে টান পড়ছে অনেকেরই। এই পরিস্থিতিতে একটা প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খায়- কিস্তিতে বা ইএমআই দিয়ে কি সোনা কেনা সম্ভব?
3
15
দেশের অধিকাংশ বড় গয়না প্রস্তুতকারক সংস্থা এবং ব্যাঙ্ক এখন ক্রেতাদের সুবিধার্থে ইএমআই-তে সোনা কেনার সুযোগ দিচ্ছে। কিন্তু কীভাবে মিলবে এই সুবিধা?
4
15
সাধারণত তিনটি উপায়ে কিস্তিতে সোনা কেনা যেতে পারে।
ক্রেডিট কার্ডের মাধ্যমে। এটি সবচেয়ে সহজ ও জনপ্রিয় পথ। নামী গয়নার দোকানগুলি ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটায় ৩, ৬, ৯ বা ১২ মাসের ইএমআই-এর সুযোগ দেয়। তবে এর জন্য নির্দিষ্ট অঙ্কের কেনাকাটা করা বাধ্যতামূলক।
5
15
জুয়েলারি সংস্থার নিজস্ব স্কিম। বেশ কিছু বড় সোনার দোকান মাসিক সঞ্চয় প্রকল্প বা গোল্ড স্কিম চালায়। প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দেওয়ার পর, মেয়াদ শেষে সেই জমা মোট অর্থ দিয়ে সোনা কেনা যায়। অনেক সংস্থা এর সঙ্গে আকর্ষনীয় বোনাসও দিয়ে থাকে।
6
15
এতে এক ধাক্কায় অনেকটা টাকা পকেট থেকে বেরিয়ে যায় না। বিয়ের মরশুমে বা উৎসবের মুখে সংসারের বাজেট সামলানো সহজ হয়।