ভারতের বৃহত্তম জীবন বিমা সংস্থা এলআইসি সম্প্রতি দম্পতিদের কথা মাথায় রেখে দুটি নতুন যৌথ জীবন বিমা সঞ্চয় প্রকল্প চালু করেছে। এলআইসি নিউ জীবন সাথী সিঙ্গল প্রিমিয়াম এবং এলআইসি নিউ জীবন সাথী লিমিটেড প্রিমিয়াম।
2
10
এই দুটি প্ল্যানই এমনভাবে তৈরি করা হয়েছে যাতে স্বামী-স্ত্রী একসঙ্গে একটি মাত্র পলিসির আওতায় জীবন বিমার সুরক্ষা ও দীর্ঘমেয়াদি সঞ্চয়ের সুবিধা পান। ফলে লাভ পাবেন দুজনই।
3
10
নতুন এই পরিকল্পনাগুলি নন-পার এবং নন-মার্কেট লিঙ্কড। অর্থাৎ, শেয়ার বাজারের ওঠানামার উপর এদের রিটার্ন নির্ভর করবে না। গ্রাহকরা নির্দিষ্ট ও গ্যারান্টিযুক্ত সুবিধা পাবেন, যা ভবিষ্যতের আর্থিক পরিকল্পনাকে আরও নিশ্চিত ও স্থিতিশীল করে তুলবে।
4
10
এলআইসি নিউ জীবন সাথী সিঙ্গল প্রিমিয়াম একটি যৌথ জীবন ভিত্তিক সিঙ্গল প্রিমিয়াম এন্ডাওমেন্ট প্ল্যান। এখানে একবারই প্রিমিয়াম জমা দিলেই পুরো পলিসি মেয়াদের জন্য কভারেজ বজায় থাকবে।
5
10
এই প্ল্যানে প্রতি ১,০০০ টাকা বেসিক সাম অ্যাসিউর্ডের উপর ৭০ টাকা হারে গ্যারান্টিড অ্যাডিশন দেওয়া হবে। ফলে দীর্ঘমেয়াদে সঞ্চয়ের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।
6
10
এই প্ল্যানে গ্রাহকরা দুটি ডেথ বেনিফিট অপশনের মধ্যে একটি বেছে নিতে পারবেন। প্রথম অপশনে মৃত্যুজনিত বেনিফিট হবে ট্যাবুলার সিঙ্গল প্রিমিয়ামের ১.২৫ গুণ অথবা বেসিক সাম অ্যাসিউর্ড— যেটি বেশি হবে।
7
10
দ্বিতীয় অপশনে মৃত্যুজনিত কভার হবে ট্যাবুলার সিঙ্গল প্রিমিয়ামের ১০ গুণ। ফলে গ্রাহকের প্রয়োজন ও আর্থিক সক্ষমতা অনুযায়ী কভারেজ বেছে নেওয়ার সুযোগ থাকছে।
8
10
অন্যদিকে, এলআইসি নিউ জীবন সাথী লিমিটেড প্রিমিয়াম প্ল্যানেও স্বামী-স্ত্রী একসঙ্গে একটি পলিসির অধীনে কভার পাবেন। এই প্ল্যানের অন্যতম বড় আকর্ষণ হল— প্রিমিয়াম পেয়িং টার্ম চলাকালীন প্রথম জীবনসঙ্গীর মৃত্যু হলে ভবিষ্যতের প্রিমিয়াম মকুব হয়ে যাবে। অর্থাৎ, পরিবারের উপর অতিরিক্ত আর্থিক চাপ পড়বে না।
9
10
এই প্ল্যানে গ্যারান্টিড অ্যাডিশন হিসেবে পলিসি টার্ম জুড়ে জমা হওয়া বার্ষিক ট্যাবুলার প্রিমিয়ামের ৭ শতাংশ হারে অতিরিক্ত সুবিধা দেওয়া হবে। এছাড়াও, এখানে গ্রাহকরা নিজেদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ডেথ বেনিফিট অপশন এবং পলিসি টার্ম বেছে নেওয়ার সুবিধাও পাবেন।
10
10
বর্তমান সময়ে আর্থিক নিরাপত্তা ও ভবিষ্যতের সঞ্চয়— দুটোই পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দিক থেকে এলআইসি-র এই নতুন যৌথ জীবন বিমা প্রকল্পগুলি দম্পতিদের জন্য একটি কার্যকর ও নির্ভরযোগ্য বিকল্প হয়ে উঠতে পারে। বিশেষ করে যারা একসঙ্গে দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনা করতে চান, তাঁদের জন্য এই প্ল্যানগুলি আকর্ষণীয় হতে পারে।