কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-কে কেন্দ্র করে বিশ্বজুড়ে প্রযুক্তি শেয়ারে তুমুল উত্থানের জেরে আন্তর্জাতিক শেয়ার বাজারের শক্তির মানচিত্রে বড় পরিবর্তন দেখা গেল। বাজার মূলধনের নিরিখে ভারতকে পিছনে ফেলে বিশ্বের পঞ্চম বৃহত্তম শেয়ার বাজারের তকমা এখন দখল করেছে তাইওয়ান।
2
10
ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, তাইওয়ানের মোট বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪.৯৫ ট্রিলিয়ন ডলার। অন্যদিকে ভারতের শেয়ার বাজারের মোট মূল্যায়ন দাঁড়িয়েছে ৪.৯২ ট্রিলিয়ন ডলারে। অর্থাৎ অল্প ব্যবধানেই ভারতকে টপকে এগিয়ে গেছে তাইওয়ান।
3
10
বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনের নেপথ্যে রয়েছে এআই কেন্দ্রিক বিশ্বব্যাপী বিনিয়োগ প্রবণতা। বর্তমানে আন্তর্জাতিক শেয়ার বাজারে কয়েকটি বড় প্রযুক্তি সংস্থাকেই ঘিরে বিনিয়োগকারীদের আগ্রহ দ্রুত বাড়ছে। তাইওয়ানের ক্ষেত্রে এই উত্থানের মূল চালিকাশক্তি হল বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা সংস্থা তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফেকচারিং কোম্পানি।
4
10
এআই চিপের চাহিদা বাড়ার ফলে চলতি বছরে এর শেয়ার প্রায় ৪৩ শতাংশ বেড়েছে। একইসঙ্গে ২০২৬ সালে তাইওয়ানের প্রধান সূচক প্রায় ৪৮ শতাংশ উত্থান দেখিয়েছে।
5
10
এআই প্রযুক্তির জন্য প্রয়োজনীয় সেমিকন্ডাক্টর উৎপাদনে তাইওয়ান এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। ফলে এআই ভিত্তিক বিশ্ব অর্থনীতির বড় সুবিধাভোগী হিসেবে উঠে এসেছে।
6
10
তবে এই উত্থানের মধ্যেও ঝুঁকির ইঙ্গিত দেখছেন বাজার বিশেষজ্ঞরা। তাইওয়ানের মোট বাজার মূলধনের ৪০ থেকে ৫০ শতাংশই এখন তাইওয়ানের দখলে। ফলে একটি মাত্র কোম্পানির উপর অতিরিক্ত নির্ভরতা তৈরি হয়েছে, যা ভবিষ্যতে বাজারে অস্থিরতা বাড়াতে পারে।
7
10
সম্প্রতি তাইওয়ানের আর্থিক নিয়ন্ত্রক সংস্থা দেশীয় ফান্ডগুলির জন্য একক কোনও শেয়ারে বিনিয়োগের সীমা ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করেছে। বর্তমানে এই সুবিধার যোগ্যতা পূরণ করছে একমাত্র তাইওয়ান। এর ফলে সংস্থাটিতে আরও বড় বিনিয়োগের রাস্তা খুলেছে।
8
10
অন্যদিকে ভারতের বাজারে গত কয়েক মাসে বিদেশি বিনিয়োগকারীদের অর্থ প্রত্যাহার, টাকার দুর্বলতা, কর্পোরেট আয়ের ধীরগতি এবং আন্তর্জাতিক তেলের দামের চাপ নেতিবাচক প্রভাব ফেলেছে। পাশাপাশি এআই সংক্রান্ত বিনিয়োগ প্রবণতা থেকেও ভারত তুলনামূলকভাবে কম সুবিধা পেয়েছে।
9
10
এটি ভারতের অর্থনীতির মৌলিক দুর্বলতার প্রতিফলন নয়। বরং বর্তমানে বিশ্ব বিনিয়োগকারীরা এআই এবং সেমিকন্ডাক্টর-ভিত্তিক বাজারগুলিতে বেশি গুরুত্ব দিচ্ছেন। ফলে স্বল্পমেয়াদে তাইওয়ানের মতো প্রযুক্তিনির্ভর বাজার দ্রুত এগিয়ে যাচ্ছে।
10
10
বিশেষজ্ঞদের একাংশের মতে, ভারতের বাজার এখনও বহুমুখী ও দীর্ঘমেয়াদে শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়ে রয়েছে। তবে এআই চালিত প্রযুক্তি বিপ্লবের যুগে সেমিকন্ডাক্টর ও প্রযুক্তি ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানো এখন ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।