স্ত্রীকে ভুলে জীবনের নতুন অধ্যায় শুরু করছে টলিউডের এই জনপ্রিয় নায়ক। ভুল বোঝাবুঝিই কি কারণ, নাকি স্বেচ্ছায় নিচ্ছেন তিনি এমন সিদ্ধান্ত? ভাবছেন কী ঘটেছে, কে সেই নায়ক? বাস্তবে নয়, যা ঘটেছে পর্দায়। কথা হচ্ছে 'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিকের। 

বিগত কয়েক সপ্তাহ ধরে ফের বেঙ্গল টপার হচ্ছে 'পরশুরাম আজকের নায়ক'। আর গল্পের সেই গতিকে ধরে রেখে আরও টানটান বানাতে আসছে নতুন চমক। তটিনীকে ভুলে নতুন শুরু করবে পরশুরাম? কী ইঙ্গিত মিলল প্রোমোতে? 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিকের যে নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে আহত পরশুরাম রয়েছে শীতলের কাছে। সে নায়ককে পুনরায় তার মনের কথা জানায়। জানায় পরশুরাম তার হবে। কিন্তু এই কথা নায়ক অস্বীকার করে। তটিনীর জায়গায় সে অন্য কাউকে মেনে নিতে পারে না। আর সেটা শুনেই ফুঁসে ওঠে শীতল। 

পরশুরামকে খুনের দায়ে তটিনীর সাজা হবে বলে ঘোষণা করে শীতল। জানায় এতেই নাকি তার উপর রেগে, ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে পরশুরাম। আর তখন কেবলমাত্র তার হবে নায়ক। সে অপেক্ষা করবে। গল্পে শেষ পর্যন্ত কী হয় সেটাই দেখার। সত্যিই কি তটিনীকে ভুল বুঝবে পরশুরাম, স্বামীকে হত্যার দায়ে জেলে যাবে নায়িকা? আর শীতল এন্ট্রি নেবে নায়কের জীবনে? উত্তর আগামীতে পাওয়া যাবে। তবে সবটা মিলিয়ে যে এই গল্প জমে উঠেছে সেটা বলা যায়। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Star Jalsha (@starjalsha)