কিংবদন্তি পরিচালক ঋত্বিক ঘটকের বড় ছেলে ঋতবান ঘটক মানসিক হাসপাতালে। মঙ্গলবার রাতে এখবর জানিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁর বার্তা, সম্পর্কে তাঁর বড়মামা ঋতবান। ভর্তি এসএসকেএম হাসপাতালের মনোরোগ বিভাগে গত ১০ বছর ধরে চিকিৎসা চলছে তাঁর। সরকার এবং চট্টোপাধ্যায় ও ঘটক পরিবার যৌথভাবে তাঁর চিকিৎসার খরচ বহন করছেন।
প্রযোজক-পরিচালক-অভিনেতা আরও জানিয়েছেন, মামাকে দেখাশোনা করা তাঁর জীবনচর্যার অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রতি বছর দুর্গাপুজো আর বড়দিনে মামার সঙ্গে দেখা করা, সময় কাটানোটা রীতি বানিয়ে ফেলেছেন। মামার পাশাপাশি তিনি দেখা করেন মামার দেখভাল যাঁরা করেন তাঁদের সঙ্গে। পরমব্রতর মতে, তাঁরা প্রত্যেক ভীষণ সুন্দর, খুব ভাল। তাঁরা তাহের, দীপালি, লোকনাথ, অনিমা, আক্তার। এঁরা না থাকলে ঋতবান এতগুলো বছর এক ছাদের নীচে সুস্থ ভাবে বাঁচতে পারতেন না।
পরমব্রতর বার্তা পেয়ে স্তম্ভিত টলিউড এবং তাঁর অনুরাগীরা। তাঁদের মধ্যে জুন মালিয়া অন্যতম। তিনি দ্রুত প্রয়াত পরিচালকের বড়ছেলের আরোগ্য কামনা করেছেন। অনুরাগীদের কারও মতে, এই খবর সবাই জানলেন। এবার নিশ্চয়ই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। কিংবদন্তি পরিচালকের সন্তানের এই পরিণতিতে দুঃখপ্রকাশ করেছেন অনেকেই। সবাই পরমব্রতর এই দৃষ্টিভঙ্গিকে সাধুবাদ জানিয়েছেন। প্রসঙ্গক্রমে, একটা সময় ঋত্বিক ঘটককেও মানসিক হাসপাতালে অনেকগুলো দিন কাটাতে হয়েছিল। সেই সময় তাঁর পাশে কাউকে পাননি।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">
?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
প্রযোজক-পরিচালক-অভিনেতা আরও জানিয়েছেন, মামাকে দেখাশোনা করা তাঁর জীবনচর্যার অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রতি বছর দুর্গাপুজো আর বড়দিনে মামার সঙ্গে দেখা করা, সময় কাটানোটা রীতি বানিয়ে ফেলেছেন। মামার পাশাপাশি তিনি দেখা করেন মামার দেখভাল যাঁরা করেন তাঁদের সঙ্গে। পরমব্রতর মতে, তাঁরা প্রত্যেক ভীষণ সুন্দর, খুব ভাল। তাঁরা তাহের, দীপালি, লোকনাথ, অনিমা, আক্তার। এঁরা না থাকলে ঋতবান এতগুলো বছর এক ছাদের নীচে সুস্থ ভাবে বাঁচতে পারতেন না।
পরমব্রতর বার্তা পেয়ে স্তম্ভিত টলিউড এবং তাঁর অনুরাগীরা। তাঁদের মধ্যে জুন মালিয়া অন্যতম। তিনি দ্রুত প্রয়াত পরিচালকের বড়ছেলের আরোগ্য কামনা করেছেন। অনুরাগীদের কারও মতে, এই খবর সবাই জানলেন। এবার নিশ্চয়ই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। কিংবদন্তি পরিচালকের সন্তানের এই পরিণতিতে দুঃখপ্রকাশ করেছেন অনেকেই। সবাই পরমব্রতর এই দৃষ্টিভঙ্গিকে সাধুবাদ জানিয়েছেন। প্রসঙ্গক্রমে, একটা সময় ঋত্বিক ঘটককেও মানসিক হাসপাতালে অনেকগুলো দিন কাটাতে হয়েছিল। সেই সময় তাঁর পাশে কাউকে পাননি।
View this post on Instagram