২০২৩-এর শেষলগ্নেও নক্ষত্রপতন। প্রয়াত অস্কারজয়ী ছবি ‘প্যারাসাউট’-খ্যাত অভিনেতা লি সান-কিউন। বয়স মাত্র ৪৮! খবর, ২৭ ডিসেম্বর সিওলে তাঁর গাড়ির মধ্যে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে তাঁকে। স্থানীয় প্রশাসন অচেতন অবস্থায় আবিষ্কার করে অভিনেতাকে। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা ঘোষণা করেন, তিনি মৃত। প্রাথমিক তদন্তে আত্মহত্যাই মৃত্যুর কারণ বলে দাবি করা হয়েছে। এছাড়া, স্থানীয় একাধিক সংবাদমাধ্যমে প্রকাশ তাঁর বাড়ি থেকে নাকি সুইসাইডাল নোট পাওয়া গিয়েছে। যদিও এই বিষয়ে এক্ষুণি বিশদে বলতে রাজি নয় প্রশাসন।

সান-কিউনের পরিবার এখনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি। অক্টোবরে প্রয়াত অভিনেতা সিউলের একটি নাইটক্লাবে অবৈধ মাদক সেবনের অভিযোগে অভিযুক্ত হন। তারপর থেকে তিনি তদন্তাধীন ছিলেন। মৃত্যুর মাত্র একদিন আগেও অভিনেতা প্রশাসনকে জানিয়েছিলেন, তিনি অবৈধ মাদক নেননি। খুব সম্ভবত তিনি ঘুমের ওষুধ নিয়েছিলেন। যদিও সেটি তিনি নাক দিয়ে টেনে নিয়েছিলেন। ফলে, তাঁর বিরুদ্ধে মাদকসেবনের অভিযোগ লাগু হয়। অভিনেতা কিন্তু বারবার জানিয়ে গিয়েছেন, মাদক সম্বন্ধে তাঁর কোনও পূ্র্ব অভিজ্ঞতা নেই। ফলে, তিনি জানেন না ওি মাদক না ঘুমের ওষুধ।