ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু নমিনি নেই। অনেকেই এই বিষয়টিকে গুরুত্ব দেন না। এক্ষেত্রে অ্যাকাউন্ট হোল্ডারের আচমকা মৃত্যু হলে তাঁর পরিবারের সামনে বড় আইনি ও আর্থিক সমস্যা তৈরি হতে পারে। এখন প্রশ্ন হল, যদি কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে নমিনি না থাকে, তাহলে সেই টাকার অধিকারী কে?
2
9
নমিনি বিষয়টি কী? ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট বা অন্য আর্থিক বিনিয়োগে নমিনি হলেন সেই ব্যক্তি, যিনি অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর পর অস্থায়ীভাবে সেই অর্থ গ্রহণ করার অধিকার পান। সাধারণত পরিবারের সদস্যদেরই নমিনি করা হয়।
3
9
নমিনি না থাকলে কী হয়? কোনও অ্যাকাউন্টে যদি নমিনি না থাকে এবং অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হয়, তাহলে ব্যাঙ্ক সরাসরি কাউকে টাকা দেয় না। সেক্ষেত্রে আইন অনুযায়ী প্রকৃত উত্তরাধিকারীকে চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়।
4
9
এই পরিস্থিতিতে পরিবারের সদস্যদের সাধারণত জমা দিতে হয়, মৃত্যু সার্টিফিকেট, আইনি উত্তরাধিকার সার্টিফিকেট, উত্তরাধিকার সনদ,
পরিচয়পত্র ও অন্যান্য নথি। অনেক সময় এই পুরো প্রক্রিয়া শেষ হতে লেগে যায় কয়েক মাস।
5
9
কারা পেতে পারেন সেই টাকা? হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী, যদি কোনও ব্যক্তি উইল না করে মারা যান, তাহলে তাঁর বৈধ উত্তরাধিকারীরা সেই সম্পত্তির দাবিদার হন। সাধারণত প্রথম সারির উত্তরাধিকারী হিসেবে বিবেচিত হন স্ত্রী বা স্বামী, সন্তান, বাবা-মা। তবে ধর্ম, পারিবারিক পরিস্থিতি এবং উইল আছে কি না, এসবের উপর নিয়ম কিছুটা বদলাতে পারে।
6
9
নমিনির টাকার আসল মালিক? অনেকের ধারণা, নমিনি মানেই সেই ব্যক্তি টাকার সম্পূর্ণ মালিক। কিন্তু বাস্তবে বিষয়টি একটু আলাদা। নমিনি মূলত টাকার অস্থায়ী রক্ষণাবেক্ষণকারী হিসেবে কাজ করেন। প্রকৃত মালিকানা নির্ধারণ হয় উত্তরাধিকার আইন অনুযায়ী। অর্থাৎ, নমিনি থাকলেও অন্য বৈধ উত্তরাধিকারীরা আইনি দাবি জানাতে পারেন।
7
9
কেন নমিনি যোগ করা জরুরি? নমিনি থাকলে টাকা তোলার প্রক্রিয়া দ্রুত হয়, পরিবারের আইনি ঝামেলা কমে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দীর্ঘদিন ফ্রিজ হয়ে থাকে না, জরুরি সময়ে পরিবারের হাতে দ্রুত অর্থ পৌঁছায়। বিশেষজ্ঞদের মতে, শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নয়, এফডি, মিউচুয়াল ফান্ড, বিমা ও ডিম্যাট অ্যাকাউন্টেও নমিনি আপডেট রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
8
9
কীভাবে নমিনি আপডেট করবেন? নেট বা মোবাইল ব্য়াঙ্কিং অথবা ব্যাঙ্কের শাখায় গিয়ে ফর্ম জমা দিয়ে সহজেই নমিনি যোগ বা পরিবর্তন করা যায়।
9
9
এক্ষেত্রে নমিনির নাম ঠিকভাবে লিখুন। মোবাইল নম্বর ও সম্পর্ক উল্লেখ করুন। বিয়ে বা পরিবারের পরিবর্তনের পরে নমিনি আপডেট করুন
একাধিক অ্যাকাউন্ট থাকলে সব জায়গায় নমিনি আছে কি না যাচাই করুন।