বিজেপি বাংলায় ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক প্রতিশ্রুতি পালন করছে।
2
8
একদিকে অন্নপূর্ণা ভাণ্ডার, অন্যদিকে আয়ুষ্মান ভারত। এবার রাজ্যের কৃষকরা পাবেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা।
3
8
২০১৮ সালের ১ ডিসেম্বর কেন্দ্র এই প্রকল্পের সূচনা করে। এই প্রকল্পের আওতায় কৃষকরা বছরে ছ'হাজার টাকার সহায়তা পান।
4
8
মোট, তিন কিস্তিতে অ্যাকাউন্টে ঢোকে টাকা। এবার থেকে বাংলার কৃষকরাও এই প্রকল্পের সুবিধা পাবেন।
5
8
গ্রাহকরা মূলত অনলাইনের মাধ্যমে এই প্রকল্পে আবেদন করতে পারবেন।
6
8
যাঁরা নতুন করে এই প্রকপের জন্য আবেদন করবেন, তাঁরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবেন প্রথমে।
তার পরের ধাপে, ব্যক্তিগত বিবরণ ও প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে এবং ফর্ম পূরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
7
8
কেউ অনলাইনে আবেদন করতে না পারলে, নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে গিয়েও আবেদন করতে পারবেন।
আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক লিঙ্ক আছে কিনা, দেখে নিতে হবে তাও।
8
8
আধার কার্ড, পিএম কিষান-এর ডেটাবেসে নামের বানান ভুল হলে বিপত্তি ঘটতে পারে, নজর রাখতে হবে সেদিকেও।