সামনেই বকরি ইদ বা ইদ উল আধা। এই বিশেষ পরবে বিশেষ কিছু খেতে ইচ্ছে করছে? তাহলে হায়দরাবাদি স্টাইলে বানিয়ে ফেলুন চিকেন হালিম। কীভাবে, আর কী কী লাগবে চলুন জেনে নেওয়া যাক। ছবি- সংগৃহীত
2
9
চিকেন হালিম বানাতে কী কী লাগবে সেটা আগে জেনে নিন। হাড় ছাড়া মুরগির মাংস তো লাগবেই এই পদ বানানোর জন্য, সঙ্গে ডালিয়া, ছানার ডাল, মুসুর ডাল, মুগ ডাল, পেঁয়াজ, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, ঘি, তেল, নুন, ধনেপাতা। ছবি- সংগৃহীত
3
9
সব হাতের কাছে গুছিয়ে নিয়েছেন? এবার রান্না শুরু করা যাক। সবার আগে প্রতিটি ডাল ভাল করে ধুয়ে অন্তত এক ঘণ্টার জন্য ভিজিয়ে রাখুন। ছবি- সংগৃহীত
4
9
এবার ওভেনে একটি কড়াই বসান। তাতে ঘি এবং তেল একসঙ্গে দিয়ে দিন। গরম হলে তাতে ফোড়ন হিসেবে দিন জিরে, দারচিনি, গোটা গোলমরিচ, এলাচ, লবঙ্গ। এবার কুচানো পেঁয়াজ দিয়ে বাদামী করে ভাজুন। এবার অর্ধেক পেঁয়াজ তুলে আলাদা করে সরিয়ে রাখুন। ছবি- সংগৃহীত
5
9
এবার ওই বাকি পেঁয়াজ যা কড়াইয়ে থাকল তার সঙ্গে আদা, রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি দিয়ে নাড়ুন। তারপর যোগ করে দিন মাংসের টুকরো। আবারও হাই ফ্লেমে ভাল করে নেড়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো দিন। সবটা একসঙ্গে ভাল করে কষান। ছবি- সংগৃহীত
6
9
এবার কড়াইয়ে যোগ করুন দই। তেল ছাড়লে মাংসটা প্রেসার কুকারে দিয়ে পরিমাণ মতো জল দিন। তারপর ঢাকনা দিয়ে সিটি দিয়ে সেদ্ধ করে নিন মাংসটা। মাংস সেদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে উপর থেকে কিছুটা তেল তুলে সরিয়ে রাখুন। ছবি- সংগৃহীত
7
9
এবার এতে যোগ করুন আগে থেকে ভিজিয়ে রাখা ডাল দিয়ে দিন বেশ খানিকটা ধনেপাতা কুচি। চাইলে মিন্ট পাতা দিতে পারেন। আর অবশ্যই দিন ঝাল অনুযায়ী গোটা কাঁচা লঙ্কা। এবার সবটা ভাল করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিন। বেশি করে জল দেবেন। এবার অন্তত দু'টো সিটি দিয়ে নিন। ছবি- সংগৃহীত
8
9
ডাল সেদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে আবার ভাল করে ফোটান। মাঝে মধ্যে নাড়তে থাকবেন। মিনিট পাঁচেক ফোটার পর মাংসের টুকরোগুলো তুলে মাংস আর হাড় আলাদা করে নিন। মাংসগুলো টুকরো করে সেটা আবার ডালে যোগ করে ভাল করে নেড়ে নিন। ছবি- সংগৃহীত
9
9
এবার এক বাটি দুধ যোগ করে ভাল করে নাড়াতে থাকুন আবারও। সব শেষে গোলমরিচ গুঁড়ো, এলাচ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, লেবুর রস, ঘি যোগ করুন। যোগ করুন আগে থেকে ভেজে সরিয়ে রাখা সেই পেঁয়াজ। দিয়ে দিন আরও কিছুটা ধনেপাতা। আবারও ভাল করে নাড়াতে থাকুন সব মিশিয়ে। হালিম ঘন হয়ে এলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন। ছবি- সংগৃহীত