একজন একবার বিয়ে ভাঙার পরেও তাজা। চুটিয়ে প্রেম বিদেশিনীর সঙ্গে। দ্বিতীয় বিয়ে নিজ ধর্মের নারীর সঙ্গে। অন্য জন, প্রথম বিয়ের কথা ভুলতেই পারছেন না! যার জেরে দ্বিতীয় বার বিয়েতে বাঁধা পড়বেন কিনা সেটাই বুঝতে পারছেন না! কথা হচ্ছে আরবাজ খান, মালাইকা অরোরাকে নিয়ে। আরবাজের বিয়ের পরে তাঁর বিয়ের কথা উঠতেই অভিনেত্রীর দাবি, ‘ঘরপোড়া গরু। সিঁদুরে মেঘ দেখলে ডরাই’। আর এর থেকেই গুঞ্জন, তা হলে কি অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কটা সত্যিই ভাঙতে চলেছে? কারণ, বড়দিন থেকে ইংরেজি নতুন বছরের আগের রাত— মালাইকা একা। তাঁর একমাত্র ছেলে আরহান খান বাবার দ্বিতীয় বিয়ের উপদযাপনে ব্যস্ত।

দেখেশুনে বলিউডের মনখারাপ। অনুরাগীরা প্রশ্ন তুলেছে অর্জুনের অনুপস্থিতি নিয়ে। যখন মালাইকার তাঁকে সবচেয়ে বেশি দরকার ছিল তখনই তিনি বোন অনশুলাকে নিয়ে বিদেশে! ছুটি কাটাতে ব্যস্ত। মালাইকা বন্ধুদের নিয়ে চার্চে গিয়েছেন। পার্টি করেছেন। বিকেলে আরহান এসেছিলেন মায়ের কাছে। মালাইকা সেই ছবি ভাগ করে নিয়ে লিখেছেন, ‘তুমিই আমার চিরদিনের’। বলিউড বলছে, এক পুরুষ যা পারে এক নারী তা পারে না। ছেলের মুখ চেয়েই সম্ভবত বিয়েতে বাঁধা পড়লেন না তিনি। তারপরেই ‘ঝলক দিখ লা যা ১১’র সেটে বন্ধু ফারহা খান তাঁর কাছে জানতে চান, মডেল-অভিনেত্রী কবে বিয়ে করছেন। তখনই নিজেকে নিয়ে তাঁর ওই মন্তব্য।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
View this post on Instagram

?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Viral Bhayani (@viralbhayani)