শুরু হওয়ার পর থেকেই আবারও ম্যাজিক দেখাচ্ছে হিয়া মুখোপাধ্যায়ের ধারাবাহিক 'গঙ্গা'। সেরা পাঁচে মোটামুটি নিজের জায়গা পাকা করে নিয়েছে এই ধারাবাহিক। দর্শকদের বেশ পছন্দ হয়েছে সাহেব চট্টোপাধ্যায় এবং হিয়ার জুটি। এবার এই ধারাবাহিকের গল্পে আসছে নতুন চমক। 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'গঙ্গা' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে, সেখানেই দেখা যাচ্ছে অর্জুন অহনার উপর বেজায় ক্ষেপে গিয়েছে। সে জেনে গিয়েছে খলনায়িকার আসল রূপ। সে কীভাবে তাকে ঠকাচ্ছিল সবটাই। অর্জুন জানিয়ে দেয় সে কখনই অহনাকে ক্ষমা করতে পারবে না। এভাবে মনের মানুষ দূরে চলে যাচ্ছে দেখে অহনা জানায় সে যা করেছে অর্জুনকে ভালবেসে করেছে। ক্ষমা চায়। অর্জুনের পায়ে পড়ে যায় সে। কিন্তু তার আগেই সেখানে হাজির হয় গঙ্গা। 

গঙ্গা জানায় সে কিছুতেই আর অহনাকে অর্জুনের ধারে কাছে ঘেঁষতে দেবে না। ক্ষতি করতে দেবে না। সে ঢাল হয়ে আগলাবে তার স্যারকে। এমন অবস্থায় অর্জুন এবং গঙ্গার সম্পর্ক কোন দিকে বাঁক নেয়, অহনাই বা নতুন করে কোন ষড়যন্ত্র করে সেটাই দেখার। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Star Jalsha (@starjalsha)