সপ্তমীতে বড় ধরনের দুর্ঘটনা থেকে বাঁচলেন কাজল। চোখ হাতের মোবাইলে। পরনে রানিরঙা শাড়ি। কোনও মতে সেটা সামলাতে সামলাতেই সিঁড়িতে পা রেখেছিলেন কাজল। ব্যস, পা ফসকে একসঙ্গে দুটো ধাপ টপকে হুড়মুড়িয়ে পড়ে গেলেন নায়িকা। মোবাইল ততক্ষণে ছিটকে গিয়েছে। কোনও মতে নিজেকে সামলে অপ্রস্তুত তিনি।  ঠিক কী ঘটেছে? সারাবছর তিনি রুপোলি পর্দার নায়িকা। পুজোর চারদিন তিনি মাটির কাছাকাছি নেমে আসেন। জুহুতে ‘মুখোপাধ্যায় বাড়ি’র বড় মেয়ে হিসেবে ষষ্ঠী থেকে দশমী সপরিবার দেখা যায় কাজলকে। পুজোর কাজ, অতিথি আপ্যায়নের দায়িত্ব হাসিমুখে নিজের কাঁধে তুলে নেন। সঙ্গে থাকেন বোন তনিশা মুখোপাধ্যায়, সর্বাণী মুখোপাধ্যায়, রানি মুখোপাধ্যায়, ভাই অয়ন মুখোপাধ্যায়। পুজোর চারদিন তারার ঢল নামে শশধর মুখোপাধ্যায়ের বাড়িতে। সাধারণের জন্যও এই ক’দিন অবারিত দ্বার। এবছরেও তার ব্যতিক্রম হয়নি। কাজল ছেলে যুগকে নিয়ে বাবার বাড়িতে এসেছেন। ষষ্ঠীকে তিনি হলুদ শাড়িতে ঝলমলে। সপ্তমীতে তিনি মোহময়ী।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
View this post on Instagram

?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Instant Bollywood (@instantbollywood)