উপালি মুখোপাধ্যায়: জিতের ছবি মুক্তি পেলে এখনও প্রিমিয়ারে তারার ঝাঁক। ছবিমুক্তি উপলক্ষে নায়ক প্রেক্ষাগৃহে পা রাখলে ভিড় উপচে পড়ে। ‘চেঙ্গিজ’ মুক্তির হাতগোনা কিছু মাস পরেই পর্দায় ‘মানুষ’। জিৎকে নিয়ে কিন্তু উৎসাহে ভাটা পড়েনি। ২৪ নভেম্বর মেয়ে নবন্যার হাত ধরে প্রেক্ষাগৃহে পা রাখতেই তাঁকে ঘিরে সংবাদমাধ্যমের ভিড়। নায়ক যদিও নায়িকা আর মেয়েকে নিয়ে সটান প্রেক্ষাগৃহের ভিতরে। ডেনিমের জ্যাকেট, কালো টি শার্টে এদিনও জৌলুস ঠিকরে পড়েছে। নায়িকাও পাল্লা দিয়ে সেজেছেন। তারা ঝিলমিলে নীলচে সিক্যুইন শাড়িতে, হিরের গয়নায় সেজে ওঠা সুস্মিতার থেকে চোখ সরানো দায়। জীতু কমলও ঘিয়েরঙা জ্যাকেটে ঝাঁ চকচকে। সব মিলিয়ে প্রিমিয়ার জমজমাট।
‘চেঙ্গিজ’-এর রেশ কাটার সঙ্গে সঙ্গে পর্দায় ‘মানুষ’। কতটা আশাবাদী সুস্মিতা? আগের ছবি থেকে এই ছবি কতটা আলাদা?
আজকাল ডট ইন প্রশ্ন রাখতেই ঝলমলিয়ে উঠেছেন নায়িকা। বলেছেন, ‘‘অনেকটাই আলাদা। এই ছবি মানবিকতার গল্প বলবে। সঙ্গে বাবা-মেয়ের মন ছুঁয়ে যাওয়া কাহিনি। আমার চরিত্রটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে খুব আশা, দর্শকদের ছবি ভাল লাগবে।’’ পরপর জিতের নায়িকা। টলিউড বলছে, রসায়ন নাকি আরও গাঢ়? তার ছাপ পড়েছে গানে, অভিনয়ে...। কথা শেষের আগেই নায়িকার কথা শুরু, ‘‘জিৎ স্যরের থেকে অনেক কিছু শিখছি। আগের থেকে অনেকটাই উন্নতি করেছি। আশা, আরও করব। সেই জন্যই ওঁর সঙ্গে পরপর কাজ।’’ বাংলাদেশের নায়িকা বিদ্যা সিনহা মিম এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই ভাল, এটাও জানাতে ভোলেননি। ততক্ষণে প্রেক্ষাগৃহে পা রেখেছেন রূপম ইসলাম, সৌমিতৃষা কুণ্ডু-সহ একাধিক টলি তারকা।
বড়দিনে বড়পর্দায় দেবের বিপরীতে। জিতের বিপরীতে কবে? প্রশ্ন রাখতেই সৌমিতৃষার হাসিমাখা জবাব, ‘‘এখনও সে রকম কোনও সম্ভাবনা তৈরি হয়নি। এই প্রথম জিৎদার কোনও ছবির প্রিমিয়ারে ডাক পেলাম। আমি ওঁর বড় ভক্ত। ভীষণ ভাল লাগছে।’’ অনীক জানালেন, প্রথম শ্রেয়া ঘোষালের সঙ্গে কাজ করলেন। এককথায় অনবদ্য। ভীষণ আন্তরিক। অনীকের সুরে তৈরি ‘আয় বৃষ্টি ঝেঁপে’ ইতিমধ্যেই শ্রোতাদের মুখেমুখে ফিরছে। মনে ধরেছে তাঁর মেয়েরও! জীতু এর আগেই জানিয়েছিলেন, তাঁর অভিনীত ‘মান্নান’-এর জন্য চোখের জল পড়বেই। এই চরিত্র তাঁকে ‘সত্যজিৎ রায়’-এর খোলসমুক্ত হতেও সাহায্য করবে। আর জিতের থেকে অনেক কিছু শেখার আছে। কাজ করতে গিয়ে সেসবই শেখার চেষ্টা করেছেন তিনি।
জিৎ এদিন কথা বলার থেকে ছবি দেখায় মগ্ন ছিলেন বেশি। পর্দার বাবা-মেয়ের সম্পর্ক নাকি বাস্তবের বাবা-মেয়ে— কারা বেশি জীবন্ত? দেখার জন্য মুখিয়ে ছিল সংবাদমাধ্যম। তবে আজকাল ডট ইনের কাছে তাঁর হয়ে মুখ খুলেছেন প্রযোজক গোপাল মদনানি। তাঁর কথায়, ‘‘বাংলাদেশের নায়িকা অভিনয় করেছেন। কথা চলছে সে দেশে ছবিমুক্তির। আজ সারা দেশে ছবিটি মুক্তি পেয়েছে। প্রশংসা পাচ্ছি। আশা, ‘চেঙ্গিজ’কে ছাপিয়ে যাবে ‘মানুষ’।’’