নিরাপত্তাহীনতায় ভুগে জীতু কমল এমএন রাজ পরিচালিত, রক্তিম চট্টোপাধ্যায় প্রযোজিত ছবি ‘এম১৬’ থেকে সরে গিয়েছেন। এ খবর প্রথম জানিয়েছিল আজকাল ডট ইন। তারপরেই টলিউডে জোর চর্চা, ছবিটি নাকি বিশ বাঁও জলে। বুধবার আজকাল ডট ইনকে ফের প্রযোজকের তরফ থেকে জানানো হয়েছে। ছবিটি হচ্ছে। আরও বড় করে হচ্ছে। ইতিমধ্যেই শুটিং শুরু হয়ে গিয়েছে। প্রযোজনা সংস্থার লক্ষ এবছরের ইদ। অঙ্কুশ হাজরা প্রযোজিত-অভিনীত প্রথম ছবি ‘মির্জা’র সঙ্গে একসঙ্গে মুক্তি পাবে বেঙ্গল পুলিশের উপরে আধারিত এই ছবি।
একই সঙ্গে নেক্সজেন ভেঞ্চারের কর্ণধার রক্তিম প্রকাশ্যে এনেছেন আরও একমুঠো চমক। ছবিতে জীতুর জুতোয় পা গলাচ্ছেন দক্ষিণী নায়ক শ্রাবণ রেড্ডি। থাকছেন ‘বাহুবলী’-খ্যাত খলনায়ক প্রভাকর, সালার-খ্যাত ব্রহ্মাজি। প্রভাকর এই ছবিতেও হাড়হিম খলনায়কের ভূমিকাতেই অভিনয় করবেন। তা হলে নায়িকা কে? প্রযোজকের কথা অনুযায়ী, নায়িকা বৈভবী যোশি। থাকছেন টিনু আনন্দ, বিশ্বনাথ বসু, পিয়ালি চক্রবর্তী, বিশ্বরূপ মণ্ডল প্রমুখ। খবর, ছবিটি যেহেতু দক্ষিণী ভাষায় তৈরি হচ্ছে তাই তার খরচ সাড়ে সাত কোটি টাকা।
বাংলা, হিন্দি, কন্নড়, তামিল ও তেলুগু মোট পাঁচটি ভাষায় মুক্তি পেতে চলেছে এই ছবি। অ্যাকশন ডিরেক্টর ‘পুষ্পা ২’ খ্যাত নব নবাকান্ত। রক্তিম ছাড়াও সহ-প্রযোজক পিয়ালি, তন্ময় ঘোষ। সব ঠিক থাকলে ৫ ফেব্রুয়ারির মধ্যে শুট শেষ হয়ে যাবে।