রাজ্যের ২০২৬-২০২৭ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেটেও 'অন্নপূর্ণা যোজনা' নিয়ে বড়সড় ঘোষণা শুভেন্দু অধিকারীর সরকারের। যা ঘিরে জোর জল্পনা সর্বত্র।
2
10
গতকাল বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেছেন, 'অন্নপূর্ণা যোজনা'র জন্য ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে।
3
10
আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, আগামী পয়লা জুলাই ১ কোটি ৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩০০০ টাকা পাঠানো হবে।
4
10
তৃণমূল আমলে চালু হয়েছিল 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্প। মাসে মাসে ১৫০০ টাকা মহিলারা পেতেন। রাজ্যের প্রথম বিজেপি সরকার সেই ভাতা দ্বিগুণ বাড়িয়েছে।
5
10
পাশাপাশি 'লক্ষ্মীর ভাণ্ডার' ঘিরে দেদার দুর্নীতির অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, বহু পুরুষ 'লক্ষ্মীর ভাণ্ডার'-এর টাকা পেতেন।
6
10
সরকারি প্রকল্প ঘিরে দুর্নীতি রুখতেই এবার কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। সকল আবেদনকারীর নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করেই টাকা পাঠানো হচ্ছে। এসআইআর প্রক্রিয়ার পর ভোটার তালিকায় নাম আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
7
10
'অন্নপূর্ণা যোজনা' নিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'কয়েকজনের নাম তো বাদ যাবেই। আগে 'লক্ষ্মীর ভাণ্ডার'-এর টাকা পকেট মানি হিসেবে অনেকেই নিচ্ছিলেন, তাঁরা এখন হয়তো বাদ চলে যাবেন।'
8
10
অর্থমন্ত্রীর কথায়, 'সর্বজনীন ব্যবস্থা থেকে আর্থিক সামর্থ্য যাচাই ব্যবস্থায় আমরা এসেছি। ঠিক মতো পরিচালনা করাই চ্যালেঞ্জ। আমার মনে হয়, এতে সমস্যা হবে না।'
9
10
এখনও 'অন্নপূর্ণা যোজনা'র ফর্ম ফিলাপ চলছে। অনলাইনে ও অফলাইনে দু'ভাবেই আবেদন করা যাচ্ছে। এই ফর্ম জমা দেওয়ার পর স্ট্যাটাস চেক করতে পারেন।
10
10
অ্যাপ্লিকেশন নম্বর, আধার কার্ডের নম্বর, মোবাইল নম্বর দিন। সঙ্গে সঙ্গে স্মার্টফোনে ওটিপি আসবে। ওটিসি নিয়ে ভেরিফিকেশন করলেই আবেদনের স্ট্যাটাস দেখাবে।