রাজ্যে নতুন ছুটির দিন ঘোষণা করল শুভেন্দু অধিকারীর সরকার। এবার থেকে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে রাজ্যে ছুটি ঘোষণা করা হল।
2
7
গতকাল রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এই বাজেটেই ঘোষণা করা হয়েছে, শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে রাজ্যে নতুন ছুটির দিন।
3
7
আগামী ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন। ওইদিন রাজ্যের সমস্ত সরকারি দপ্তর, স্কুল, কলেজ ছুটি থাকবে।
4
7
৬ জুলাই, শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মবার্ষিকী। এই দিনটিও ধুমধাম করে পালন করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।
5
7
আগামী জুলাই মাসের শুরুতেই টানা তিনদিন ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা, সরকারি স্কুল, কলেজের পড়ুয়ারা।
6
7
কারণ? ৪ জুলাই, শনিবার, ৫ জুলাই, রবিবার এবং ৬ জুলাই, সোমবার। এই তিনদিন রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে ছুটি থাকবে।
7
7
উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, আগামী ৬ জুলাই রাজ্যের সমস্ত স্কুলে ছুটি থাকবে। আজ থেকে আগামী ১৫ দিন রাজ্যের সমস্ত স্কুলে শ্যামাপ্রসাদ পক্ষ হিসেবে পালন করা হবে।