দীপিকা পাড়ুকোন মানেই বড়সড় ধামাকা। হতেই পারে সেটা ‘পাঠান’-এ শাহরুখ খানের গোয়েন্দা প্রেমিকা। তারপরেই ‘জওয়ান’ ছবিতে নায়কের মা! কিংবা ‘ফাইটার’ ছবিতে হৃতিক রোশনের সঙ্গে বিমানচালকের ভূমিকায়। সিরিজ ‘গেহরাইয়া’তেও তাঁকে প্রচণ্ড সাহসী দৃশ্যে দেখা গিয়েছে। ২০২৪-এও সেই ধারা অব্যাহত। খবর, মুম্বইয়ে মাদক মাফিয়াদের জীবনধারা, তাদের কালচার বা সংস্কৃতি নিয়ে সিরিজ তৈরি হয়ে চলেছে। সেখানেই নাকি ‘মাফিয়া ক্যুইন’ না হলেও অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় তকরতে দেখা যাবে তাঁকে।
আরও জানা গিয়েছে, সিরিজটি নেটফ্লিক্সে দেখানো হবে। এই মুহূর্তে সিরিজে সেন্সর বোর্ডের ছাড়পত্র বড়পর্দায় তুলনায় শিথীল। তাই এই মাধ্যমে অনেকেই সাহসী বা বিতর্কিত তুলে ধরেন। সিরিজ ‘গহেরাইয়াঁ’য় যেমন নারী-পুরুষের সম্পর্কের গভীরতা দেখানো হয়েছিল। একই ভাবে ভারতীয় মাফিয়া সংস্কৃতি নিয়ে সারাক্ষণ কমবেসি আলোচনা চলে। অন্ধকার দুনিয়ার জীবনচর্যা, সেখানকার মানুষগুলোর প্রতি সাধারণের কৌতূহলও প্রবল। কী করে একজন মাফিয়া ডন হয়ে ওঠে, কী ভাবে তার পরবর্তী জীবন চলে— হাতেগোনা কয়েকটি ছবিতে এই বিষয়গুলোর উপরে আলোকপাতের চেষ্টা হয়েছে। সিরিজে সেটাই সবিস্তার দেখানো কথা ভাবা হচ্ছে। এবং পুরোটাই নাকি দেখানো হবে এক নারীর দৃষ্টিকোণ থেকে। সম্ভবত সেই নারীর ভূমিকায় দেখা যাবে দীপিকাকে।
যদিও এই বিষয়ে এক্ষুণি মুখ খোলেননি নায়িকা। তিনি আপাতত ব্যস্ত আগামী ছবি নিয়ে। ছবির টিজার, ট্রেলার প্রকাশ্যে। যা দেখে স্বয়ং শাহরুখ খান নায়িকাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। এছাড়া, নতুন বছরে তাঁকে দেখা যাবে নাগ অশ্বিন পরিচালিত ‘প্রোজেক্ট কে’-তে। সেখানে তাঁর সঙ্গে আরও একবার অমিতাভ বচ্চন।