জুন মাস শুরু হতে আর একদিন বাকি। নতুন মাসে অনেকেরই ব্যাঙ্কে নানা গুরুত্বপূর্ণ কাজ থাকে। টাকা জমা দেওয়া, তোলা, চেক ক্লিয়ারেন্স, কেওয়াইসি আপডেট বা লোন সংক্রান্ত কাজের জন্য শাখায় যেতে হয়। তাই জুন মাসে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে, তা আগে থেকেই জেনে রাখা জরুরি।
2
10
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-এর ছুটির তালিকা অনুযায়ী, জুন মাসে সাপ্তাহিক ছুটি এবং বিভিন্ন আঞ্চলিক উৎসব মিলিয়ে বেশ কয়েকদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে সব ছুটি সারা দেশে একসঙ্গে প্রযোজ্য নয়। অনেক ছুটি নির্দিষ্ট রাজ্যের জন্য প্রযোজ্য হয়।
3
10
মাসের চারটি রবিবার অর্থাৎ ৭, ১৪, ২১ এবং ২৮ জুন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়া ১৩ জুন দ্বিতীয় শনিবার এবং ২৭ জুন চতুর্থ শনিবার হওয়ায় সেদিনও ব্যাঙ্কে কাজ হবে না।
4
10
পাশাপাশি বিভিন্ন রাজ্যে স্থানীয় উৎসব উপলক্ষে অতিরিক্ত ছুটি রয়েছে।
5
10
ওড়িশার ভুবনেশ্বরে রাজা সংক্রান্তি উপলক্ষে ১৫ জুন এবং মিজোরামের আইজলে ওয়াইএমএ দিবসে ব্যাঙ্ক বন্ধ থাকবে। হরিয়ানায় মহারানা প্রতাপ জয়ন্তী উপলক্ষে ১৭ জুন ছুটি থাকবে।
6
10
শ্রী গুরু অর্জুন দেব জির শহিদ দিবস উপলক্ষে ১৮ জুন প ঞ্জাবে ব্যাঙ্ক বন্ধ থাকবে। সন্ত গুরু কবীর জয়ন্তী উপলক্ষে ২৯ জুন পঞ্জাব, হরিয়ানা এবং সিমলাতেও ব্যাঙ্ক বন্ধ থাকতে পারে। এছাড়াও রেমন নি উপলক্ষে ৩০ জুন আইজলে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
7
10
শাখা বন্ধ থাকলেও ডিজিটাল পরিষেবায় কোনও প্রভাব পড়বে না। মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই, এটিএম এবং অনলাইন ফান্ড ট্রান্সফারের সুবিধা আগের মতোই চালু থাকবে। তাই টাকা পাঠানো, বিদ্যুতের বিল দেওয়া, মোবাইল রিচার্জ বা অনলাইন কেনাকাটার ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয়।
8
10
কিছু পরিষেবা রয়েছে, যা শুধুমাত্র ব্যাঙ্ক শাখা থেকেই করা যায়। যেমন বড় অঙ্কের নগদ জমা বা তোলা, চেক জমা দেওয়া, ডিমান্ড ড্রাফ্ট তৈরি, লকার সংক্রান্ত কাজ কিংবা নথিপত্র জমা দেওয়ার মতো কাজ। তাই এই ধরনের কাজ থাকলে ছুটির দিনগুলি মাথায় রেখে পরিকল্পনা করা উচিত।
9
10
বিশেষজ্ঞদের মতে, মাসের শুরুতেই ছুটির তালিকা দেখে গুরুত্বপূর্ণ আর্থিক কাজগুলি আগেভাগে সেরে ফেলা ভালো। এতে শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ এড়ানো যায় এবং অপ্রয়োজনীয় ঝামেলাও কমে।
10
10
জুন মাসে ব্যাঙ্কে যাওয়ার আগে তাই একবার আপনার এলাকার ছুটির তালিকা দেখে নিন। সামান্য সচেতনতা অনেক সমস্যার হাত থেকে বাঁচাতে পারে।