প্যাচপ্যাচে গরমে স্বস্তি খুঁজছেন! অনেকেই হাওয়া বদল করতে চান এই আবহে। কাছেপিঠে হোক বা পছন্দের ডেস্টিনেশন, দিন কয়েকের জন্য স্বস্তির খোঁজে অনেকেই।
2
11
এই গরমেই ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে, ভ্রমণকারীদের জন্য দারুণ সুখবর রয়েছে। এবার বিমানের টিকিটের ওপর বড়সড় ডিসকাউন্টের ঘোষণা করেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস।
3
11
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিজ্ঞপ্তি দিয়ে 'এক্সপ্রেস সেল'-এর ঘোষণা করেছে। এই সেলেই এই সংস্থার বিমানের টিকিটের ওপর ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
4
11
কবে থেকে এই সেল শুরু হয়েছে? কতদিন পর্যন্ত চলবে? এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস জানিয়েছে, ২৭ মে থেকে শুরু হয়েছে 'এক্সপ্রেস সেল'।
5
11
এই সেল চলবে ৩১ মে পর্যন্ত। অর্থাৎ হাতে আর কয়েক ঘণ্টা রয়েছে এই অফারের জন্য। সমস্ত টিকিটের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড় রয়েছে।
6
11
২৭ থেকে ৩১ মে-র মধ্যে বিমানের টিকিট কাটলে, কতদিনের মধ্যে যাত্রা করতে হবে? বিমান সংস্থা জানিয়েছে, ১৫ জুন থেকে ১০ অক্টোবরের মধ্যে ডোমেস্টিক বা আন্তর্জাতিক উড়ানে যাত্রা করা যাবে।
7
11
এই সময়কালের মধ্যে ডোমেস্টিক বা আন্তর্জাতিক উড়ানের টিকিটে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে।
8
11
বিমান সংস্থা জানিয়েছে, একটি শর্তেই ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। যাত্রীদের সঙ্গে রাখা যাবে না চেক-ইন ব্যাগেজ।
9
11
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আরও জানিয়েছে, এই অফারের মধ্যে ৫০ লক্ষ টিকিট ইস্যু করা হয়েছে। ৫০ শতাংশ ডিসকাউন্টের পাশাপাশি আরও বেশি ছাড় পাবেন বিশেষ কয়েকজন যাত্রী।
10
11
বিমান সংস্থা জানিয়েছে, 'টাটা নিউপাস' সদস্যদের জন্য বিজ়নেস ক্লাস টিকিটে থাকছে অতিরিক্ত ২০ শতাংশ ডিসকাউন্ট।
11
11
কোথা থেকে কাটবেন টিকিট? এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ থেকেও এক্সপ্রেস সেলের টিকিট বুকিং করা যাবে।