নিজস্ব সংবাদদাতা: ইন্ডাস্ট্রিতে নাকি বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠেনা। এই ধারণাকে ধূলিস্যাৎ করলেন রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও বরখা বিস্ত। বর্তমানে মুম্বইয়ের বাসিন্দা বরখা। যখনই কলকাতায় আসেন তখনই দেখা করেন রাজ-শুভশ্রীর সঙ্গে। নিজের হাতে বাঙালি খাবার রান্না করে বরখাকে খাওয়ান শুভশ্রীও। তাঁদের মিষ্টি বন্ধুত্ব আসতে আসতে পরিবর্তিত হয়েছে পারিবারিক সম্পর্কে। এবার সেই ঝলক ধরা পড়ল বরখার সোশ্যাল মিডিয়া পোস্টে।
কলকাতায় এসেই রাজ-শুভশ্রীর বাড়িতে গিয়েছিলেন বরখা। একসঙ্গে কাটিয়েছেন বেশ কিছুটা ভাল সময়ও। এদিন সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের ঝলক তুলে ধরলেন বরখা। অনুরাগীদের সঙ্গে তাঁর ভাগ করে নেওয়া ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা যাচ্ছে, রাজকে 'আই লাভ উই' বলছেন তিনি। উত্তরে রাজও বললেন 'লাভ উই টু'। এরপরেই শুভশ্রীকে বলতে শোনা যায় 'আমাকে বেশি ভালবাসো তুমি।' তাল মিলিয়ে বরখাও বলে ওঠেন 'অবশই তোমায় সবচেয়ে বেশি ভালবাসি।' তিন বন্ধুর মিষ্টি এই আলাপচারিতা দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
প্রসঙ্গত, চলতি মাসে মুক্তি পাবে রাজের পরিচালনায় আবির চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও সৌরসেনী মৈত্র অভিনীত ছবি 'বাবলি'। দ্বিতীয় সন্তানের জন্ম দেওয়ার পর এটাই হতে চলেছে শুভশ্রীর প্রথম কাজ। এছাড়াও এসভিএফের প্রযোজনায় মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তীকে নিয়ে রাজ শেষ করলেন তাঁর আগামী ছবি। এখনও নাম চূড়ান্ত হয়নি ছবির। ছবিতে উঠে আসবে বাবা, ছেলের গল্প, এমনটাই জানা যাচ্ছে।