টিআরপি তালিকায় আবারও একসঙ্গে চমক দেখিয়ে যাচ্ছে 'পরশুরাম আজকের নায়ক' এবং 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি'। সকলকে ছাপিয়ে বিগত দুই সপ্তাহ ধরে টানা টিআরপি টপার হচ্ছে এই দুই মেগা। গল্পকে আরও টানটান করে তুলতে এবার আসছে দুই ধারাবাহিকের যৌথ পর্ব! কী ঘটবে সেখানে? 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'পরশুরাম আজকের নায়ক' এবং 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' ধারাবাহিকের জোড়া পর্বের প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে বিয়ের পরপরই বড় বিপদে রাজরীত এবং বিদ্যা। বিয়ে মিটতে না মিটতেই এমন কিছু ঘটেছে যে কারণে রাজরীত ক্রাচ হাতে হাঁটছে। আর সেই সময়ই দুর্ঘটনার কবলে পড়ে সে। স্বামীর এই অবস্থা দেখে তৎক্ষণাৎ সেখানে ছুটে আসে বিদ্যা। কিন্তু সে কিছু করার আগেই গুন্ডারা বিদ্যার দিকে মারমুখী হয়ে তেড়ে আসে। ছুরি চালাতে যায়। বলাই বাহুল্য, বিয়ে হতে না হতেই নবদম্পতির প্রাণ প্রবল সঙ্কটে। আর সেই সময়ই তাদের উদ্ধার করতে আসবে তটিনী। 

তটিনী গুন্ডাদের হাত ধরে। বাঁচায় বিদ্যাকে। কিন্তু একি! সেটা করার জন্য তটিনীর মাথায় ধরা হয় বন্দুক। তবে কি বিদ্যাদের বাঁচাতে গিয়ে নিজের প্রাণ হারাবে নায়িকা? না। সেখানে শিবের ছদ্মবেশে হাজির হবে আহত পরশুরাম। যে তটিনীর মাথায় বন্দুক ধরেছে তাকে গুলি করবে পরশুরাম। কিন্তু সেই কথা কি তটিনী জানত পারবে? জানতে পারব যে তার স্বামী বেঁচে বাঁচে আর সেই তাকে বাঁচাল? কী ঘটবে এবার এই দুই ধারাবাহিকের যৌথ পর্বে?

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Star Jalsha (@starjalsha)