আজকাল ওয়েবডেস্ক: প্রয়াত পর্ন ছবির জনপ্রিয় তারকা কাইলি পেজ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৮ বছর। পর্ন চলচ্চিত্রে অভিনেত্রী কাইলি নেটফ্লিক্সের একটি রিয়্যালিটি শোয়ের প্রতিযোগীও ছিলেন। প্রাপ্তবয়স্ক তারকার আকস্মিক মৃত্যু বিনোদন জগৎ এবং তাঁর পরিবারকে হতবাক করে দিয়েছে।

কাইলি পেজের আসল নাম কাইলি পাইলান্ট। তাঁকে ২৫ জুন লস এঞ্জেলেসে তাঁর বাসভবন থেকেই মৃত অবস্থায় উদ্দার করা হয়। পুলিশ জানিয়েছে, তার একজন উদ্বিগ্ন বন্ধুর কাছ থেকে তার খোঁজখবর নেওয়ার জন্য একটি ফোন এসেছিল। যতক্ষণে দমকল ঘটনাস্থলে পৌঁছয় ততক্ষণে কাইলিকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। মৃত্যুর কারণ এখনও নিশ্চিত করে না জানালেও তদন্তকারীদের অনুমান, অতিরিক্ত মাদকসেবনের কারণে মৃত্যু হয়েছে কাইলির। ঘটনাস্থলে ফেন্টানিল এবং অন্যান্য মাদকদ্রব্য পাওয়া গিয়েছে বলেও জানিয়েছে পুলিশ। কোনও অপরাধমূলক ঘটনা তাঁর সঙ্গে ঘটেনি বলেও জানিয়েছেন তদন্তকারীরা।

কাইলির মৃত্যুতে শোক প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা ব্রেজার্স-সহ একাধিক সংস্থা। ব্রেজার্স একটি বিবৃতিতে লিখেছে, "কাইলি তাঁর হাসি, দয়ার জন্য আমাদের মনে থেকে যাবেন। এই কঠিন সময়ে আমরা কাইলির পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের প্রতি আন্তরিক সমবেদনা।"

কাইলির জন্ম ও বেড়ে ওঠা ওকলাহোমার তুলসায়। তিনি ভিক্সেন মিডিয়া গ্রুপ এবং ব্রেজার্সের জন্য ২০০টিরও বেশি প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রে অভিনয় করেছেন। কাইলি নেটফ্লিক্সের তথ্যচিত্রেও অভিনয় করেছেন যেটি 0প্রাপ্তবয়স্ক বিনোদন জগতের তরুণদের জীবনকে ঘিরে তৈরি। সেখানে তাঁদের ব্যক্তিগত সংগ্রাম এবং মাদকাসক্তির বিরুদ্ধে লড়াই দেখানো হয়েছিল।

গত কয়েক বছরে হলিউডে অতিরিক্ত মাদকসেবন,  বিশেষ করে ফেন্টানিলের কারণে মৃত্যুর হার বেড়েছে। সবচেয়ে আলোচিত কিছু ঘটনার মধ্যে রয়েছে ফ্রেন্ডস তারকা ম্যাথিউ পেরি, আনা নিকোল স্মিথ, ববি ব্রাউন জুনিয়র এবং আরও অনেকে। আরও কিছুটা পিছনে গেলে এলভিস প্রিসলি, মেরিলিন মনরো এবং জ্যাকি উইলসনের মতো কিংবদন্তিদের খুঁজে পাওয়া যাবে যাঁরা সকলেই একই পথে গিয়েছেন। ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের মতে, প্রেসক্রিপশন ওষুধ এখন সেলিব্রিটিদের মৃত্যুর অন্যতম বড় কারণ, এমনকি কোকেনের চেয়েও বেশি। হেরোইনের তুলনায় ৫০ গুণ শক্তিশালী এই মাদকের উৎপাদনমূল্যও অনেক কম। আমেরিকায় ২০২৩ সালে অতিরিক্ত ফেন্টানিল সেবনের কারণে ৭৫ হাজার জনের মৃত্যু হয়েছে।