শাড়ির আঁচল আটকানো হোক বা ওড়না, ছেঁড়া জুতো মেরামত হোক বা অন্য কিছু, রোজকার জীবনে সেফটিপিনের গুরুত্ব এবং মাহাত্ম্য, দুই অপরিসীম। কিন্তু কখনও ভেবেছেন এই ছোট্ট গুরুত্বপূর্ণ জিনিসটির মধ্যে একটা ছোট্ট ফুটো কেন থাকে? কেন এই ভাবে এটিকে ডিজাইন করা হয়েছে? এই ফুটো না থাকলে কী ক্ষতি হতো? ছবি- সংগৃহীত
2
6
সেফটিপিনে থাকা এই ছোট্ট ফুটোর নেপথ্যে কিন্তু একটা বৈজ্ঞানিক কারণ আছে। আর সেটা জানলে রীতিমত চমকে যাবেন আপনি! ছবি- সংগৃহীত
3
6
সেফটিপিন একটা তার দিয়ে বানানো। আর তার নিচে এই ছোট্ট গোলাকার ফুটো থাকে। এটি স্প্রিং হিসেবে কাজ করে, যাতে সঠিক অ্যাঙ্গেল বজায় থাকে। একই সঙ্গে পিনের মাথার কাছে সঠিক চাপ বজায় থাকে। ছবি- সংগৃহীত
4
6
এই স্প্রিংয়ের কারণেই লকের মধ্যে সঠিক ভাবে আটকে থাকে সেফটিপিনের মাথাটা। যাতে পিন খুলে না যায়, আর কোনও বিপদ না ঘটে। ছবি- সংগৃহীত
5
6
সেফটিপিনের ইতিহাস কিন্তু আজকের নয়, বরং বহু প্রাচীন। সেই ব্রোঞ্জ যুগ থেকে ব্যবহার হয়ে আসছে। সেই সময় ইউরোপে শরীরের সঙ্গে কাপড়কে আটকে রাখার জন্য এটি ব্যবহার করা হতো। যদিও সেই পিনের গড়ন অনেক আলাদা এবং জটিল ছিল। ছবি- সংগৃহীত
6
6
আর আজকের এই স্প্রিং দেওয়া সেফটিপিন ১৮৪৯ সালে আবিষ্কার করেন। ওয়াল্টার হান্ট এটির নির্মাতা। ছবি- সংগৃহীত