আজকাল ওয়েবডেস্ক: আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে শরীরে বাহ্যিক কিছু পরিবর্তন দেখা দেয়। ঠান্ডা লাগা, জ্বর-সর্দি-কাশি এগুলো যেমন আছে, ত্বকের অ্যালার্জি চুল পড়ার সমস্যা বা রুক্ষ চুলের সমস্যাও দেখা দেয়। চুলের যেকোনও সমস্যা রুখতে পর্যাপ্ত পুষ্টি খুব জরুরী। চুলের বৃদ্ধি, স্কাল্পের সমস্যা, সর্বোপরি স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য ভিটামিনের গুরুত্ব অনেক।
কোন ধরনের খাবার রাখবেন রোজকার ডায়েটে?
ভিটামিন এ:
এটি একটি ফ্যাট-সলিউবেল মাইক্রোনিউট্রিয়েন্ট। যা চুলের বৃদ্ধির জন্য উপকারী। ডিম, চিংড়ি মাছ, ছোট মাছ, পালং শাক, মিষ্টি আলু, গাজর, কুমড়ো এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে। সারাদিনে খুব অল্প পরিমাণে হলেও এই উপাদানগুলি রাখুন আপনার ডায়েটে।
ভিটামিন বি:
এটি কোলাজেন উৎপাদনে কার্যকরী। চুল ভেঙ্গে যাওয়া, রুক্ষ হয়ে যাওয়ার হাত থেকে পুনরুদ্ধার করতে সাহায্য করে ভিটামিন বি। দুগ্ধজাত প্রোডাক্ট, চিকেন এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন বি আছে।
ভিটামিন ডি:
চুলের ফলিসিলস , স্ক্যাল্পের সমস্যার জন্য ভিটামিন ডি খুব উপকারী। মাছ, দুধ ডায়েট থেকে বাদ দেবেন না।
ভিটামিন ই:
তাজা শাকসবজি, বিভিন্ন ধরনের বাদামে এই ভিটামিন পাওয়া যায়। যা চুলের সার্বিক স্বাস্থ্যের জন্য খুব উপকারী।
ভিটামিন কে:
স্ক্যাল্পে রক্ত সঞ্চালন মাত্রা যথাযথ রাখতে সাহায্য করে এই ভিটামিন। ব্রকোলি , পালংশাক এই ভিটামিনে ভরপুর।