বাড়ি সাজাতে কে না ভালবাসে! সাধ্য অনুযায়ী সকলেই বাড়ি সাজান। কিন্তু বাস্তু টিপস মেনে সবসময় সাজানো হয় না। ফলে অনেক সময়ই সেই ভুলের কারণে জীবনের উপর নেতিবাচক প্রভাব পড়ে। তছনছ হয় সুখ শান্তি। ছবি- সংগৃহীত
2
9
জেনে নিন জানলা সংক্রান্ত কোন ভুল একদম করা যাবে না। এবং কী কী করা উচিত? ছবি- সংগৃহীত
3
9
বাস্তু অনুযায়ী দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম দিকে বড় জানলা থাকা ভাল নয় মোটেই। এতে বাড়ির স্থিরতা নষ্ট হয়। সঞ্চয় হয় না। যদি এই দিকে জানলা থেকেও থাকে, মোটা পর্দা ব্যবহার করুন। ছবি- সংগৃহীত
4
9
উত্তর এবং পূর্ব দিকে জানলা থাকা অত্যন্ত শুভ। এদিন থেকে বাড়িতে ইতিবাচক উর্জা প্রবেশ করে। ছবি- সংগৃহীত
5
9
বাড়িতে যদি জোড় সংখ্যার জানলা থাকে তবে সেটা ভাল। একই সঙ্গে এটাও খেয়াল রাখা উচিত, বাড়ির মোট জানলার সংখ্যার শেষে যেন ০ না থাকে। অর্থাৎ ১০, ২০ সংখ্যক জানলা না থাকে। ছবি- সংগৃহীত
6
9
জানলা সবসময় বাড়ির ভিতর দিকে খোলা উচিত। এতে ইতিবাচক উর্জা প্রবেশ করে। বাইরের দিকে খুললে উর্জা বেরিয়ে যায়। যদি একান্ত জানলার পাল্লা বাইরের দিকে খোলে তাহলে জানলায় গাছ রাখুন। ছবি- সংগৃহীত
7
9
ভাঙা বা ডিফেকটিভ জানলাকে অবহেলা করবেন না। এতে নেতিবাচক শক্তি আকর্ষিত হয়। ছবি- সংগৃহীত
8
9
বাড়ির মুখ্য দরজার দিকে যেন জানলা না থাকে। এতে বাড়ির সমস্ত ইতিবাচক উর্জা বেরিয়ে যায় বলে মনে করা হয়। ছবি- সংগৃহীত
9
9
জানলা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। হালকা রঙের পর্দা ব্যবহার করুন। কাঁটা জাতীয় গাছ রাখবেন না জানলায়। ছবি- সংগৃহীত