আজকাল ওয়েবডেস্ক: উত্তর প্রদেশে ফের একবার সমস্যায় ইন্ডিয়া জোট। আসন সমঝোতা নিয়ে ফের একবার সমস্যায় কংগ্রেস এবং সমাজবাদী পার্টি। সূত্রের খবর অনুসারে, অখিলেশ যাদব কংগ্রেসকে শেষ অফার করেছেন ১৭ টি আসন। তবে তা মানতে নারাজ কংগ্রেস শিবির। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা থেকে দূরত্ব বজায় রাখছেন অখিলেশ। দলের পক্ষ থেকে বলা হয়েছে আসনরফা নিয়ে সিদ্ধান্ত হওয়ার পরই রাহুলের যাত্রায় যোগ দেবেন অখিলেশ। সামজাবাদী পার্টির প্রধান বলেন, কংগ্রেসের সঙ্গে বহুবার আসনরফা নিয়ে আলোচনা হয়েছে। কংগ্রেসের কাছ থেকে যথাযথ উত্তরের অপেক্ষায় অনেক সময় নষ্ট করেছেন তাঁরা। তবে আগামী তিনদিনের মধ্যে যদি কংগ্রেস চূড়ান্ত সিদ্ধান্ত না নেয় তবে উত্তর প্রদেশে জোট হবে না।
FINAL OFFER: কংগ্রেসকে অখিলেশের ‘শেষ অফার’
















