নাম বিভ্রাটের সম্মুখীন হন প্রায়শই। আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর আর মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূলের প্রার্থী হুমায়ুন কবীর এক নন। তিনি প্রাক্তন আইপিএস।
2
9
২০২১ সালে চাকরি ছাড়ার পরে তৃণমূলে যোগ দেন। পশ্চিম মেদিনীপুরের ডেবরা থেকে লড়াই করে জিতেছিলেন। হারিয়েছিলেন বিজেপি প্রার্থী আইপিএস ভারতী ঘোষকে। গত ২ এপ্রিল মনোনয়ন জমা দিয়েছেন হুমায়ুন। আসুন দেখে নেওয়া যাক কী কী রয়েছে সেই হলফনামায়।
3
9
নারকেল বাগানের রাজডাঙার বাসিন্দা ৬৪ বছর বয়সী হুমায়ুন। হলফনামা অনুযায়ী, আয়কর বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে তাঁর আয় ৪৮ লক্ষ তিন হাজার ৪৮০ টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে আয় ছিল ৪৪ লক্ষ ১৯ হাজার ৫৮০ টাকা।
4
9
২০২৩-২৪ অর্থবর্ষে ১৯ লক্ষ ১১ হাজার ৪২৩ টাকা, ২০২২-২৩ অর্থবর্ষে ১১ লক্ষ ৯২ হাজার ৩৫০ টাকা এবং ২০২১-২২ অর্থবর্ষে ২০ লক্ষ ৮২ হাজার ২৪০ টাকা।
5
9
হলফনামা অনুযায়ী, তাঁর বিরুদ্ধে বর্ধমান এবং আউশগ্রাম থানায় দু’টি এফআইআর হয়েছে। পূর্ব বর্ধমানের সিজেএম আদালতে একটি মামলা রয়েছে। তবে কোনওটিতেই চার্জ গঠন হয়নি।
6
9
তাঁর হাতে রয়েছে, হাতে নগদ টাকা রয়েছে ২০ হাজার ৫৭০ টাকা। তাঁর নামে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে এসবিআইয়ে চারটি অ্যাকাউন্ট রয়েছে। একটি এসবিআই মিউচুয়াল ফান্ড রয়েছে এক কোটি ৩৪ লক্ষ ৯ হাজার ৫৯৮ টাকা ৪৭ পয়সার। তাঁর মোট স্থায়ী আমানতের পরিমাণ দু’কোটি ৬৫ লক্ষ ৯২ হাজার ৩৫৩ টাকা ৩১ পয়সা।
7
9
হুমায়ুনের নামে কোনও কৃষিজমি নেই। হাওড়ার শিবপুরে তিনটি অকৃষিজমি। প্রিন্স আনোয়ার শাহ রোডে একটি ফ্ল্যাট এবং নিউটাউনের রাজারহাটে একটি অকৃষিজমি আছে তাঁর নামে। মোট মূল্য এক কোটি ২১ লক্ষ ৯০ হাজার। ব্যাঙ্কে কোনও ঋণ নেই।
8
9
২০২৬ সালের হলফনামা অনুযায়ী, হুমায়ুনের স্থাবর সম্পত্তির পরিমাণ ৪০ লক্ষ ২৮ হাজার। অস্থাবর সম্পত্তির পরিমাণ ৬ লক্ষ ৯৭ হাজার ৩৩১।
9
9
২০২২ সালে তাঁর বিবাহবিচ্ছেদ হয়েছে। ৫৯ বছরের হুমায়ুন বিজ্ঞানে স্নাতকোত্তরের পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট। বটানিতে পিএইচডি করেছেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে।