আর কয়েক ঘণ্টা। বিকেল গড়াতেই বাংলায় শুরু হবে কালবৈশাখীর তাণ্ডব। চলবে একটানা। চলতি সপ্তাহে একটানা ঝড়বৃষ্টির জেরে কমবে তাপমাত্রাও। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে স্বস্তির আবহাওয়া জেলায় জেলায়।
2
9
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রায় কোনও পরিবর্তন হবে না। তারপর ধীরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। শুক্রবার থেকে তাপমাত্রা ফের একধাক্কায় ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।
3
9
সোমবার হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি রয়েছে।
4
9
আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাত, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
5
9
আগামিকাল, মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে।
6
9
আগামিকাল বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির কমলা সতর্কতা এবং আগামী বৃহস্পতিবার হলুদ সর্তকতা জারি রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির দাপট কমবে সব জেলায়।
7
9
আগামী শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। আগামী শনিবার থেকে দক্ষিণবঙ্গে আর বৃষ্টির সম্ভাবনা নেই।
8
9
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সাতদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ও মঙ্গলবার সব জেলায় ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা এবং বুধবার কমলা সতর্কতা জারি রয়েছে।
9
9
আগামী বৃহস্পতিবারেও উত্তরবঙ্গের সব জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে। আগামী শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।