আজকাল ওয়েবডেস্ক : দেশের যুবদের জন্য এবার নয়া প্রকল্প ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি‘মেরা যুব ভারত ’ নামে এই প্রকল্প শুরু হবে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনে। ৩১ অক্টোবর এই প্রকল্প শুরু করা হবে বলে এদিন জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী। দেশের বিভিন্ন গঠনমূলক কাজে যুবরা যাতে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সেদিকে নজর রাখবে কেন্দ্র সরকারের এই প্রকল্প। রবিবার মন কি বাত অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী বলেন, ‘মেরা যুব ভারত ’ নামে একটি ওয়েবসাইট করা হবে। দেশের যুব সমাজকে যাতে দেশের কাজে লাগানো যায় সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতেই এই প্রকল্প করা হবে। এর পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী ফের একবার ভোকাল ফর লোকালের দিকে জোর দেন। দেশের বিভিন্ন প্রান্তে থাকা ভারতীয়দের প্রতি তার আহ্বান, দেশ তৈরি সামগ্রী যেন সকলে আরও বেশি মাত্রায় ব্যবহার করেন। এরফলে ভারতীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে বলেও এদিন মন কি বাত অনুষ্ঠান থেকে জানান তিনি। দেশে যাতে খাদির ব্যবহার আরও বেশি হয় সেদিকেও নজর রাখতে অনুরোধ করেন তিনি। ‘মেরা যুব ভারত ’ মাধ্যমে দেশের যুবরা যে আরও বেশিমাত্রায় দেশের কাজে অংশ নিতে পারবে সেদিকেও এদিন জোর দেন প্রধানমন্ত্রী। ।
NARENDRA MODI : ‘মেরা যুব ভারত ’ ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির















