দেশের কোটি কোটি চাকরিজীবীর জন্য বড় সুখবর আনতে চলেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও। খুব শীঘ্রই গ্রাহকেরা নিজেদের প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফের টাকা সরাসরি ইউপিআইয়ের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তুলতে পারবেন।
2
11
দীর্ঘ প্রক্রিয়া, অফিসে দৌড়ঝাঁপ বা নিয়োগকর্তার অনুমোদনের জন্য আর অপেক্ষা করতে হবে না। এমনকি এটিএমে কিউআর কোড স্ক্যান করেও মুহূর্তে পিএফের টাকা তোলার সুবিধা চালু হতে পারে।
3
11
সম্প্রতি কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডব্য জানিয়েছেন, ইপিএফও পরিষেবাকে আরও আধুনিক ও দ্রুত করতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাঁর কথায়, “ইউপিআই পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ইপিএফ তোলার সুবিধার পরীক্ষামূলক কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। সদস্যরা সরাসরি নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন।”
4
11
এই নতুন পরিষেবাকে অনেকেই ‘ইপিএফও ৩.০’ নামে উল্লেখ করছেন। এর মাধ্যমে কর্মীরা অনলাইনে খুব সহজেই জানতে পারবেন তাঁদের অ্যাকাউন্টে কত টাকা রয়েছে এবং কতটা অর্থ সরাসরি ট্রান্সফার করা সম্ভব।
5
11
কেন্দ্রীয় সরকারের ডিজিটাল প্ল্যাটফর্ম উমাঙ্গ অ্যাপ ব্যবহার করে গ্রাহকেরা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা স্থানান্তরের জন্য একটি নিরাপদ কিউআর কোড তৈরি করতে পারবেন।
6
11
এরপর সেই কিউআর কোড স্ক্যান করেই ইউপিআইয়ের মাধ্যমে টাকা ব্যাঙ্কে পাঠানো যাবে। টাকা ব্যাঙ্কে পৌঁছে গেলে তা সাধারণ ব্যাঙ্ক টাকার মতোই ব্যবহার করা যাবে। গ্রাহকেরা এটিএম থেকে ডেবিট কার্ড ব্যবহার করে টাকা তুলতে পারবেন কিংবা ডিজিটাল পেমেন্টেও সেই অর্থ ব্যবহার করতে পারবেন।
7
11
সবচেয়ে বড় বিষয় হল, এই পুরো প্রক্রিয়ায় নিয়োগকর্তার কোনও অনুমোদনের প্রয়োজন হবে না। বর্তমানে অনেক ক্ষেত্রেই পিএফ তুলতে দীর্ঘ সময় লাগে এবং সংস্থার অনুমোদনের জন্য অপেক্ষা করতে হয়। নতুন ব্যবস্থায় সেই জটিলতা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।
8
11
ইপিএফও ইতিমধ্যেই অটো-সেটেলমেন্ট ব্যবস্থার সীমাও বাড়িয়েছে। আগে যেখানে স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত তোলা যেত, এখন সেই সীমা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে। ফলে জরুরি প্রয়োজনের সময় দ্রুত বড় অঙ্কের অর্থ তোলাও সহজ হবে।
9
11
এর পাশাপাশি গ্রাহক পরিষেবা আরও সহজ করতে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহার করার পরিকল্পনাও নিয়েছে ইপিএফও। সংস্থার তরফে জানানো হয়েছে, দেশের অধিকাংশ মানুষ মোবাইলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন বলেই এই মাধ্যমকে বেছে নেওয়া হয়েছে।
10
11
এই পরিষেবার আওতায় গ্রাহকেরা ইপিএফও-র ভেরিফায়েড হোয়াটসঅ্যাপ নম্বরে শুধু “Hello” লিখে পাঠালেই বিভিন্ন পরিষেবা সম্পর্কে তথ্য পেতে পারবেন। সবুজ টিক চিহ্নযুক্ত সরকারি অ্যাকাউন্ট থেকেই এই পরিষেবা দেওয়া হবে, যাতে প্রতারণার সম্ভাবনা কমে। এছাড়াও সদস্যরা চাইলে নিজেদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে ইপিএফও-র গুরুত্বপূর্ণ বার্তাও পেতে পারবেন।
11
11
ডিজিটাল ভারতের পথে এই উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এতে একদিকে যেমন পরিষেবা দ্রুত হবে, তেমনই সাধারণ কর্মীদের হয়রানিও অনেক কমবে।