পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি। এর জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে একদিকে যখন আন্তর্জাতিক জ্বালানি বাজারে রীতিমতো হাঁসফাঁস অবস্থা, তখন ভারতের আমজনতার হেঁশেলে কিছুটা স্বস্তির খবর।
2
11
আজ, বুধবার দেশের প্রধান চার শহরে সাধারণ মধ্যবিত্তের গৃহস্থালিতে ব্যবহৃত ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম সম্পূর্ণ অপরিবর্তিত রইল। রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলির সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ঘরোয়া গ্যাসের দামে কোনও নতুন রদবদল করা হয়নি।
3
11
অন্যদিকে বাণিজ্যিক ক্ষেত্রে একই দাম জারি রয়েছে। ফলে সেক্ষেত্রে ক্রেতাদের চিন্তা রয়েই গিয়েছে৷ চলতি মাসেই এক ধাক্কায় প্রায় ১,০০০ টাকার কাছাকাছি দাম বেড়েছিল।
4
11
১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এখন আকাশছোঁয়া। হোটেল, রেস্তোরাঁ থেকে শুরু করে ক্যাটারিং ব্যবসা- সর্বত্রই এখন নাভিশ্বাস।
5
11
আজ, বুধবার দেশের চার প্রধান মহানগরে ১৪.২ কেজির ঘরোয়া এবং ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দর এক নজরে দেখে নেওয়া যাক।
চেন্নাইয়ে আজ ঘরোয়া সিলিন্ডারের দাম ৯২৮ টাকা ৫০ পয়সা। চার শহরের মধ্যে এখানেই বাণিজ্যিক গ্যাসের দাম সবচেয়ে বেশি, ৩,২৩৭ টাকা।
10
11
জ্বালানি বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে ডলারের সাপেক্ষে টাকার দামের ওঠানামা এবং হরমুজে সঙ্কটের কারণেই বাণিজ্যিক গ্যাসের দামে এই নজিরবিহীন চাপ তৈরি হয়েছে।
11
11
পাশাপাশি আমজনতার পকেটে যাতে সরাসরি মুদ্রাস্ফীতির ধাক্কা না লাগে, সেই কারণেই আপাতত ঘরোয়া গ্যাসের দাম নিয়ন্ত্রণে রেখেছে সরকার।