সংবাদসংস্থা মুম্বই: চোখে চোখ রেখে আগামীর কথা শোনালেন আলি ফজল ও রিচা চাড্ডা! অঙ্কে কী ভুল করলেন কিছু? ইনস্টাগ্রাম পোস্টে নীল খামে ১ + ১ =৩ কেন লিখলেন অভিনেতা?
বলিউডের অন্যতম সৃজনশীল ও ফ্যাশনেবল দম্পতি হলেন আলি ফজল ও রিচা চাড্ডা। জুটিতে যৌথভাবে ইনস্টাগ্রামে জানান দিয়েছেন, ঘরে নতুন অতিথি আসতে চলেছে তাড়াতাড়ি। সেই আনন্দে একে অপরের চোখে চোখ রেখেছেন দম্পতি। ক্যাপশনে লিখেছেন, "অন্তরে প্রাণের স্পন্দন! এই আওয়াজ সব থেকে তীব্র , সব কিছুর থেকে সুন্দর"! ফ্রিল দেওয়া কালো ড্রেসে সেজেছেন রিচা। রঙিন শার্ট আর সাদা ওভারকোট পরেছেন আলি। ছবির পাশে দিয়েছেন একজন অন্তঃসত্বা নারীর ইমোজি।
দম্পতির পোস্টে শুভেচ্ছাবার্তা জানিয়ে কল্কি কোয়েচলিন লিখেছেন, "যখনই প্রয়োজন পড়বে ডেকো আমাকে।" দিয়া মির্জা তিনজনকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, "তোমাদের তিনজনকেই ভালবাসি।" পাশাপাশি আয়ুষ্মান খুরানা ও করিশ্মা তান্না দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন এই সুখবরের জন্য।
"ফুকরে" ছবির সেটে প্রথম দেখা হয়েছিল আলি আর রিচার। সেই থেকেই ডেটিং, প্রেম। জুটিতে ২০২২ এ গাঁটছড়া বাঁধেন। দম্পতি একসঙ্গে কাজ করেছেন নেটফ্লিক্স ইন্ডিয়া অরিজিনাল শো, "কল মাই এজেন্ট" এ। "গার্লস উইল বী গার্লস" ছবির প্রোডাকশন সামলেছেন। ২০২৩ এ মুক্তি পেয়েছিল "ফুকরে ৩"! যেখানে একসঙ্গে বড়পর্দায় কাজ করেছেন দম্পতি। অন্যদিকে "মির্জাপুর" এর নতুন সিজনের কাজ শুরু করেছেন আলি।