আজকাল ওয়েবডেস্ক: ৪৮ বছরের পথচলা শেষ হল। কংগ্রেস থেকে ইস্তফা দিলেন বাবা সিদ্দিকী। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে কংগ্রেস ছাড়ার ঘোষণা করেন প্রাক্তন মন্ত্রী। লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের শিবিরে ফের বড় ধাক্কা বলেই মত রাজনীতিকদের।
শিবসেনার আধিপত্য থাকাকালীন মহারাষ্ট্রের পশ্চিম বান্দ্রা কেন্দ্র থেকে বাবা সিদ্দিকী বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন তিনবার। কংগ্রেসের টিকিটে ১৯৯৯, ২০০৪ এবং ২০০৯ সালে পরপর তিনবার ভোটে জিতেছিলেন।
বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে বাবা সিদ্দিকী লিখেছেন, "কিশোর বয়সে ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টিতে যোগ দিয়েছিলাম। গত ৪৮ বছর ধরে পথচলা অব্যাহত ছিল। আজ আমি ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টির প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিচ্ছি। এই দীর্ঘ পথচলায় যারা যাঁরা পাশে থেকেছেন তাঁদের আমি ধন্যবাদ জানাই।"