আজকাল ওয়েবডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসের প্রধান রেল স্টেশনে ছুরিকাঘাতে তিন জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। হামলার ঘটনা ঘটেছে শনিবার সকালে। এই হামলায় এক ব্যক্তি পেটে গুরুতর আঘাত পেয়েছেন। ঘটনার সন্দেহভাজনকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলাকারী মালির নাগরিক। তার কাছে ইতালির ড্রাইভিং লাইসেন্স রয়েছে।
সাম্প্রতিক সময়ে প্যারিসে বেশ কিছু ছুরি হামলার ঘটনা ঘটেছে। গত বছরের ডিসেম্বরেও আইফেল টাওয়ারের কাছে ছুরিকাঘাতে এক পর্যটক নিহত হন, আহত হয়েছিলেন আরও দুই জন।
সাম্প্রতিক সময়ে প্যারিসে বেশ কিছু ছুরি হামলার ঘটনা ঘটেছে। গত বছরের ডিসেম্বরেও আইফেল টাওয়ারের কাছে ছুরিকাঘাতে এক পর্যটক নিহত হন, আহত হয়েছিলেন আরও দুই জন।