আজকাল ওয়েবডেস্ক: ৪৭-তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার। এদিন সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের ব্রিটিশ উপরাষ্ট্রদূত আলেক্স এলিস, সাহিত্যিক বাণী বসু, পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে সহ রাজ্য মন্ত্রিসভার অনেক সদস্য। ছোট ও মাঝারি প্রকাশক ও লিটল ম্যাগাজিনের টেবিল মিলিয়ে স্টলের মোট সংখ্যা এবার এক হাজার। এ বারের থিম কান্ট্রি- ব্রিটেন। সরাসরি ও যৌথভাবে মেলায় অংশগ্রহণ করছে কুড়িটি দেশ। বাংলাদেশ প্যাভিলয়নে সে দেশের ৫০টি প্রকাশনা আসছে। বইমেলার বিশেষ আকর্ষণ- ‘লিটারেচার ফেস্টিভেল’ অনুষ্ঠিত হবে ২৬ থেকে ২৮শে জানুয়ারি। মেলায় ঢোকা ও বেরোনোর জন্য থাকছে মোট নটি প্রবেশদ্বার। বইমেলা চলবে এ মাসের ৩১ তারিখ পর্যন্ত। ভার্চুয়ালি সরাসরি মেলা দেখার সুযোগ এবারও থাকছে।
International Kolkata Book Fair: বৃহস্পতিতে বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী
















