রেশন বন্টন দুর্নীতিকাণ্ডে মেরুন ডায়েরির পর কি এবার হলুদ ফাইল যোগ! হাতে হলুদ রংয়ের ফাইল নিয়ে ইডি দপ্তরে ধৃত বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর মেয়ে ঋতুপর্ণা আঢ্য। সোমবারই শঙ্করের নামে-বেনামে থাকা একাধিক অফিসে তল্লাশি চালিয়েছে ইডি।