আজকাল ওয়েবডেস্ক: চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় এবার আরসিবির মার্কেটিং বিভাগের প্রধান নিখিল সোসালেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এমনকি চিন্নাস্বামী স্টেডিয়ামের অনুষ্ঠানের দায়িত্বে থাকা ‘ইভেন্ট ফার্মের’ আধিকারিকদেরও গ্রেপ্তার করা হয়েছে। বেঙ্গালুরু থেকে মুম্বই যাওয়ার পথে গ্রেপ্তার হন নিখিল। বেঙ্গালুরু বিমানবন্দর থেকে শুক্রবার সকালে তাঁকে পাকড়াও করে পুলিশ।
Got it- her name is Malavika Nayak and her husband is Nikhil Sosale who has a Diageo background (that owns RCB) and also now he manages all brand and publicity for RCB. pic.twitter.com/RFumcrUUxH
— KaustubhP (@causticcos)Tweet by @causticcos
এছাড়া, গত ৪ জুন আরসিবির বিজয়োৎসব আয়োজনের দায়িত্বে থাকা ‘ডিএনএ এন্টারটেইনমেন্ট নেটওয়ার্কস প্রাইভেট লিমিটেডের’ তিন জন আধিকারিককেও গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। নিখিল সোসালে গ্রেপ্তার হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক চর্চা। সোসালে গত দু’বছর ধরে আরসিবিতে কাজ করছেন। তাঁর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই সামনে এসেছে সোসালের একাধিক সোশ্যাল মিডিয়া পোস্ট। আর সেখানেই দেখা গিয়েছে সোসালের সঙ্গে বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার একাধিক ছবি।
Nikhil Sosale of RCB arrested from airport..
— Saurabh (@sirothiasaurabh)
He is the same guy whose wife rose to fame as Anushka Sharma's bff on ipl match days..now u know why Kohli and Anushka ran to london. #ArrestKohli pic.twitter.com/z1fJF0apijTweet by @sirothiasaurabh
কখনও তিনি তারকা দম্পতির সঙ্গে পার্টিতে যাচ্ছেন, কখনও দেখা গিয়েছে ব্যক্তিগত অনুষ্ঠানে। আরসিবির ম্যাচ চলাকালীন সোসালের স্ত্রী মালবিকা নায়াককে বারবার দেখা গিয়েছে অনুষ্কা শর্মার সঙ্গে। এমনকি পুরনো একটি ছবিতে ২০১৮ সালে কোহলি, অনুষ্কা, কেএল রাহুল এবং মালবিকাকে একসঙ্গে দেখা গেছে। নেটমাধ্যমে বর্তমানে সোসালের নানা ছবি ভাইরাল।
একাধিক ছবিতে দেখা গিয়েছে, তিনি আরসিবির প্রাক্তন খেলোয়াড় ফাফ ডু প্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গেও হাসিঠাট্টায় মজে রয়েছেন। আরসিবির আইপিএল জয়ের পর বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্টের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। পুলিশ কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শঙ্কর ও কোষাধ্যক্ষ জয়রামের বাড়িতেও হানা দিয়েছে। তবে এদিন সকালে নিখিল সোসালের গ্রেপ্তারির পর তাঁর সঙ্গে আরসিবি এবং তারকাদের ঘনিষ্ঠ সম্পর্ক সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে।
















