আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান সুপার লিগের ফাইনালে দুর্দান্ত জয়ের মাধ্যমে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে বাবর আজমের দল।

 অধিনায়ক বাবর আজমের নেতৃত্বে পেশোয়ার জালমি হারিয়েছে হায়দরাবাদ কিংসম্যানকে। 

আর নিজেও টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে শেষ করেছেন ৫৮৮ রান নিয়ে।

তবে ম্যাচের ফলাফলের পাশাপাশি আলোচনায় উঠে এসেছে ম্যাচ-পরবর্তী উদযাপন। 

ট্রফি হাতে নেওয়ার পর জালমির খেলোয়াড়রা রোহিত শর্মার ভাইরাল ট্রফি উদযাপনের অনুকরণ করতে চাইলেও অধিনায়ক বাবর সতীর্থদের আশায় জল ঢেলে দেন। 
সতীর্থরা ইঙ্গিত করতে থাকেন বাবর যেন রোহিতের মতো উদযাপন করেন। কিন্তু বাবর 
ট্রফি নিয়ে সরাসরি সেটি আকাশে তুলে ধরেন।  ফলে সতীর্থরা বিভ্রান্ত হয়ে পড়েন। 

?ref_src=twsrc%5Etfw">May 4, 2026

পরে অবশ্য সবাই মিলে উদযাপনে যোগ দেন। কিন্তু রোহিতের মতো উদযাপন করা আর হল না। বরং রোহিতের মতো উদযাপন করতে গিয়ে বাবর এবং তাঁর সতীর্থরা হাসির কারণ হয়ে উঠলেন। 

ফাইনালের আগে দলীয় সতীর্থরা বাবরকে কাঁধে তুলে উদযাপন করেন। পুরো টুর্নামেন্ট জুড়ে বাবর ছিলেন দুর্দান্ত ফর্মে। ১১ ম্যাচে ৫৮৮ রান, গড় ৭৩.৫০ এবং স্ট্রাইক রেট ১৪৬।

ফাইনালে জয়ের নায়ক ছিলেন অ্যারন হার্ডি। প্রথমে বল হাতে ৪ উইকেট নিয়ে হায়দরাবাদকে ১২৯ রানে অলআউট করতে বড় ভূমিকা রাখেন তিনি। 

জবাবে ব্যাট হাতে অপরাজিত ৫৬ রান করে দলকে জয়ের পথে নিয়ে যান। কঠিন সময়ে তিনি আবদুল সামাদের সঙ্গে ৮৫ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। 

হায়দরাবাদের হয়ে সাইম আয়ুব ৫৪ রান করলেও দলের ব্যাটিং ধস ঠেকাতে পারেননি। অধিনায়ক মারনাস লাবুশেনের দল শুরুটা ভাল করলেও দ্রুত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায়।

?ref_src=twsrc%5Etfw">May 3, 2026

ম্যাচ শেষে বাবর আজম দলগত পারফরম্যান্সের প্রশংসা করেন এবং জানান, পুরো টুর্নামেন্ট জুড়েই তারা ধারাবাহিকভাবে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরেছেন। 
পরাজিত হলেও হায়দরাবাদের লড়াকু যাত্রা সবার প্রশংসা কুড়িয়েছে। প্রথম চার ম্যাচ হেরে টুর্নামেন্টে ফিরে এসে ফাইনালে পৌঁছনো ছিল তাদের বড় সাফল্য। 

সব মিলিয়ে, রোমাঞ্চকর ম্যাচের পাশাপাশি মজার উদযাপনও এই ফাইনালকে স্মরণীয় করে রাখল।