আজকাল ওয়েবডেস্ক: খরচ কমাতে আফগানিস্তানে গণবিবাহের আয়োজন করা হল। আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি গণবিবাহের অনুষ্ঠানে ৫০ জোড়া বর–কনে বিয়ে সারলেন সম্প্রতি। দরিদ্র দেশটিতে বিয়ের আকাশ সমান খরচ কমাতে এমন যৌথ অনুষ্ঠান চল হয়ে উঠেছে। প্রসঙ্গত, ২০২১ সালের আগস্টে তালিবানরা ক্ষমতায় আসে আফগানিস্তানে। সেই থেকে তালিবান সরকার নাচ–গানকে সেদেশে ইসলাম বিরোধী বলে বিবেচনা করে আসছে। আর তা কঠোরভাবে নিষিদ্ধও করা হয়েছে। তাই বিয়েতে এখন এসবের আর চল নেই। তাছাড়া বিয়ের বিপুল খরচ সামলাতে শুরু হয়েছে গণবিবাহের আয়োজন।
১৮ বছর বয়সী রুহুল্লাহ রিজায়ি নামে এক তরুণ বলেছেন, তিনি একা বিয়ের আয়োজন করতে অপারগ। বিয়ের আয়োজনে দুই থেকে আড়াই লাখ আফগানি মুদ্রা খরচ হয়। গণবিবাহে ১০ থেকে ১৫ হাজারে তা হয়ে যায়।
১৮ বছর বয়সী রুহুল্লাহ রিজায়ি নামে এক তরুণ বলেছেন, তিনি একা বিয়ের আয়োজন করতে অপারগ। বিয়ের আয়োজনে দুই থেকে আড়াই লাখ আফগানি মুদ্রা খরচ হয়। গণবিবাহে ১০ থেকে ১৫ হাজারে তা হয়ে যায়।