আজকাল ওয়েবডেস্ক: শিশুদের সর্দিকাশি হলেই বাজারচলতি ওষুধ কিনে খাওয়াচ্ছেন? এবার কেন্দ্রের সরকার ৪ বছরের কম বয়সিদের জন্য অ্যান্টি-কোল্ড ড্রাগের সংমিশ্রণ নিষিদ্ধ করেছে। ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার তরফে ১৮ ডিসেম্বর এই নির্দেশিকা জারি করা হয়। বুধবার তা প্রকাশ্যে আনা হয়।
জাম্বিয়া, উজবেকিস্তান এবং ক্যামেরুনে কাশির সিরাপ খেয়ে কমপক্ষে ১৪১ শিশুর মৃত্যু হয়েছিল। ২০১৯ সালে দেশে ১২ শিশুর মৃত্যু হয়েছিল। বিষক্রিয়ায় বিকলাঙ্গ হয়ে পড়েছিল ৪ শিশু। পরপর প্রাণহানির খবরে এবার কড়া পদক্ষেপ নিল কেন্দ্র।
কাশির সিরাপ ঘিরে পরপর অভিযোগের পর এই নির্দেশিকা জারি করল ফিক্সড ড্রাগ কম্বিনেশন। শিশুদের জন্য এই ওষুধ যে নিরাপদ নয়, তা বিশেষ সতর্কীকরণ হিসেবে এবার থেকে কাশির ওষুধের বোতলে লেখা থাকবে।