মে মাসের তৃতীয় সপ্তাহেও জ্বালাপোড়া গরম থেকে খানিকটা রেহাই পাওয়ার সম্ভাবনা। টানা সাতদিন সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও, চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে বাড়বে তাপমাত্রার পারদ।
2
11
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস।
3
11
আগামী দু'দিনে দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রায় কোনও হেরফের হবে না। পরবর্তী তিনদিনে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।
4
11
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামিকাল মঙ্গলবার থেকে কোনও জেলাতেই সতর্কতা জারি হয়নি।
5
11
আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
6
11
এই চার জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। চার জেলাতেই জারি রয়েছে হলুদ সর্তকতা।
7
11
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী সাতদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী চারদিনে কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও হতে পারে।
8
11
আজ দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে হালকা ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে।
9
11
আগামিকাল মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে।
10
11
আগামিকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
11
11
আগামী বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং শুধু বুধবারে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।