আজকাল ওয়েবডেস্ক: গত বছর আর্জেন্টিনার বিপক্ষে "লা ফিনালিসিমা" দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন জর্জিও চিয়েল্লিনি।তবে ক্লাব ফুটবল চালিয়ে যাচ্ছিলেন তিনি।কিন্তু এবার সবধরণের ফুটবল থেকেই বিদায়ের ঘোষণা করলেন ইতালির এই ডিফেন্ডার। অবসরের আনুষ্ঠানিক ঘোষণা করবেন চিয়েল্লিনি। এরপর তাকে দেখা যেতে পারে নিজের ক্লাব জুভেন্টাসের কর্মকর্তা হিসেবে।
গত দুই বছর মেজর লিগ সকারের ক্লাব এলএএফসির জার্সিতে খেলেছেন চিয়েল্লিনি। গত সিজনে শেষ এমএলএস কাপের ফাইনালে কলম্বাস ক্রুয়ের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচটির পরই অবসরের ইঙ্গিত দিয়েছিলেন।