আজকাল ওয়েবডেস্ক: যে ক্লাবে খেলে পেলে হয়ে উঠেছিলেন বিশ্ব ফুটবলের উদীয়মান তারকা, সেই ক্লাব স্যান্তোসের খেলোয়াড়কে ফুটবল সম্রাটের মৃত্যুর পরও তাঁর ১০ নম্বর জার্সি পরতে দেখা গেছে।
গত সপ্তাহে ঘরের মাঠে ফোরতালেজার কাছে ২-১ ব্যবধানে হেরে ইতিহাসে প্রথমবারের মতো অবনমনে পড়েছে পেলের ক্লাব স্যান্তোস। এমন অবস্থার মাঝে ক্লাবের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, প্রথম বিভাগে না ফেরা পর্যন্ত পেলের স্মৃতিবিজড়িত ১০ নম্বর জার্সিকে সাময়িকভাবে সংরক্ষিত করছে তারা। এছাড়া এই বছর ব্রাজিলিয়ান লিগের প্রতি ম্যাচের দশম মিনিটে পেলেকে শ্রদ্ধা জানানো হবে।
এর আগে গত বছরেও স্যান্তোসের পক্ষ থেকে বলা হয়েছিল তারা আর কখনওই পেলের ১০ নম্বর জার্সিটা ব্যবহার করবে না। তবে স্বয়ং পেলে বলেছিলেন, তিনি চান না ১০ নম্বর জার্সি উঠে যাক। পরে পেলের অনুরোধে সিদ্ধান্ত বদলায় স্যান্তোস। গত বছরের ২৯ ডিসেম্বর না ফেরার দেশে চলে গিয়েছেন ৮১ বছর বয়সী পেলে।