আজকাল ওয়েবডেস্ক: ২০২৩ সালে ত্বকের যত্নের ক্ষেত্রে যে ট্রিটমেন্টগুলো বাজিমাত করেছে সেগুলো হল মাইক্রোনিডলিং, লেজার ট্রিটমেন্ট, সিরামাইডস ও হায়ালুরনিক ইনজেকটেবলস। এগুলো বিজ্ঞানসম্মত ভাবে উন্নত। এবং এই সব অত্যাধুনিক রাসায়নিক ফর্মুলেশন ত্বক পরিচর্যার ক্ষেত্রে বিবর্তন এনেছে নিঃসন্দেহে। শুধু তাই নয়, চলতি বছরে ত্বকের প্রসাধনীর ক্ষেত্রেও বেশ বিবর্তন এসেছে। ত্বকের ধরন ও সমস্যা অনুযায়ী প্রসাধনীর একাধিক রেঞ্জ এখন বাজারে পাওয়া যাচ্ছে। ডার্মাটোলজিস্ট, এস্থেসিয়ান, প্লাষ্টিক সার্জন সকলেই চেষ্টা করছেন উপভোক্তাদের সমস্যা মিটিয়ে ত্বকের ঔজ্বল্য ফিরিয়ে আনতে। কোন থেরাপি কীভাবে কার্যকরী?
মাইক্রোনিডলিং
ব্রণের দাগ, সূক্ষ্মরেখা এবং বলিরেখা সহ একাধিক ত্বকের সমস্যায় কার্যকরী মাইক্রোনিডলিং। এই ট্রিটমেন্টটি কোলাজেন উৎপাদনকে উদ্দীপিত করে।
সিরামাইড
ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে সিরামাইড । এই পাওয়ার হাউস উপাদান কেবল ময়শ্চারাইজ করে না, দূষণ থেকে ত্বকের যে ক্ষতি তা থেকে সুরক্ষা দেয়। এটি ত্বকে তারুণ্য বজায় রাখে।
লেজার ট্রিটমেন্ট
অ্যাট্রোফিক, পোড়া এবং ব্রণের দাগ থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে লেজার ট্রিটমেন্ট একটি দুর্দান্ত ফল দেয়। এটি ত্বককে পুনরুজ্জীবিত করে ম্যাজিকের মত।